Home খবর গীকবেঞ্চে লিস্টেড হল POCO M7 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

গীকবেঞ্চে লিস্টেড হল POCO M7 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

আগামী 17 ডিসেম্বর ভারতে POCO M7 Pro এবং POCO C75 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে শপিং সাইটে এই ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই ফোনগুলি লঞ্চ হতে আর বেশি দিন বাকি নেই, অথচ তার আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে একটি নতুন শাওমি স্মার্টফোন লিস্টেড হয়ে গেছে। ভারতের বাজারে এই ফোনটি POCO M7 5G নামে পেশ করা হতে পারে। নিচে এই লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

সম্ভাব্য POCO M7 5G ফোনের গীকবেঞ্চ লিস্টিং

এই গীকবেঞ্চ লিস্টিং ছাড়া এখনও পর্যন্ত POCO M7 5G ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। বর্তমানে কোম্পানি শুধুমাত্র POCO M7 Pro ফোনটি সম্পর্কে জানিয়েছে, তাই সিরিজের ভ্যানিলা মডেলটি কিছু দিন পরে লঞ্চ করা হতে পারে এবং ফোনটি ভারতেও সেল করা হবে। আবার বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে POCO M7 ফোনটি আসলে Redmi 13R 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। তবে এই ফোনটি 2023 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। তাই এত পুরনো ফোনের রিব্র্যান্ড করার বদলে কোম্পানি আপগ্রেড করবে বলেই আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি আগামী 17 ডিসেম্বর আসন্ন POCO M7 Pro এবং POCO C75 5G ফোনে 6.67-ইঞ্চির FHD+ GOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OIS সহ 50MP Sony LYT-600 রেয়ার ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা, ডলবি অ্যাটমস ও ভলিউম বুস্ট টেকনোলজি দেওয়া হবে বলে জানা গেছে।