Home খবর Amazon-এ শীঘ্রই শুরু হবে সেল, OnePlus 11, Samsung Galaxy S20 FE 5G, iQOO Neo 6 5G সহ একাধিক ফোনে পাবেন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

Amazon-এ শীঘ্রই শুরু হবে সেল, OnePlus 11, Samsung Galaxy S20 FE 5G, iQOO Neo 6 5G সহ একাধিক ফোনে পাবেন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

Highlights

4 মে থেকে শুরু হতে চলেছে Amazon গ্রেট সামার সেল। অনলাইন শপিং প্ল্যাটফর্মে শুরু হওয়া এই সেলের সময়, ICICI ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করে প্রোডাক্ট কিনলে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon-এর পাশাপাশি, 5 মে থেকে Flipkart-এও বিগ সেভিং ডেস সেল শুরু হতে চলেছে। Amazon-এর এই সেলে মোবাইল ফোনে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। OnePlus ,Realme, Samsung, iQOO, OPPO এবং Xiaomi তাদের স্মার্টফোন ডিলগুলি সামনে এনেছে। এই পোস্টে আপনাদের Amazon এ উপলব্ধ ডিল সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: খরচ বাড়ল Amazon Prime এর, এখন থেকে পছন্দের ওয়েব সিরিজ দেখার জন্য দিতে হবে আগের চেয়ে বেশি দাম

Amazon গ্রেট সামার সেল: স্মার্টফোন ডিল

Amazon-এর সেল চলাকালীন iQOO-এর Neo 6 5G ফোনটি 1000 টাকা ডিসকাউন্ট সহ 23,999 টাকায় কেনা যাবে। এর সাথে iQOO Z6 Lite 5G ফোনটি সেলের সময় 12,499 টাকায় কেনা যাবে। এই ফোনে 3,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

OnePlus কোম্পানিও সেল চলাকালীন বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানির মিড রেঞ্জের ফোন OnePlus Nord 2T এবং Nord CE 2 Lite 5G স্মার্টফোনে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ OnePlus 11 স্মার্টফোনে 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Oppo কোম্পানির OPPOF21s Pro স্মার্টফোনে 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Realme ফোনে 2,000 টাকা পর্যন্ত এবং Redmi ফোনে 4,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আরও পড়ুন: মাত্র 6,499 টাকায় স্মার্ট টিভি আনছে এই কোম্পানি! 1 মে ভারতে লঞ্চ হবে ফোনের থেকেও লো বাজেট এই টিভি

এই সেলের সময় সবচেয়ে বড় ডিসকাউন্ট দেবে Samsung। কোম্পানির Galaxy S20 FE 5G স্মার্টফোনে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Galaxy M সিরিজে 4,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

ফোন
দাম [টাকায়] সেলে দাম (সমস্ত অফারসহ) [টাকায়]
iQOO Neo 6 5G 24,999 23,999
iQOO Z6 Lite 5G 15,999 12,499
OnePlus 10R 34,999 29,999
OnePlus 11 56,999 55,999
OnePlus Nord 2T 28,999 26,499
OnePlus Nord CE 2 Lite 5G 18,999 17,499
OPPO F21s Pro 25,999 23,499
Realme Narzo 50i Prime 6,999 8,999
Realme Narzo N55 10,999 10,249
Redmi 10A 8,999 7,849
Redmi 11 Prime 5G 13,249 9,499
Redmi Note 12 5G 17,999 15,249
Samsung Galaxy M04 8,499 6,999
Samsung Galaxy M14 5G 16,490 12,490
Samsung Galaxy M33C 5G 17,999 15,999
Samsung Galaxy S20 FE 5G 34,999 24,999

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন