Home খবর সুখবর! কমে গেল Amazon Prime Lite এর দাম, জেনে নিন নতুন দাম এবং বেনিফিট

সুখবর! কমে গেল Amazon Prime Lite এর দাম, জেনে নিন নতুন দাম এবং বেনিফিট

এই বছরের শুরুতে Amazon কম দামের Amazon Prime Lite মেম্বারশিপ চালু করেছিল। এই মেম্বারশিপ নিলে ইউজারদের প্রায় Amazon Prime মেম্বারশিপের মতোই বেনিফিট পাওয়া যায়। এখন খুশির খবর হল এই লাইট মেম্বারশিপের দাম আগের চেয়ে আরও কমিয়ে দেওয়া হয়েছে। এখন 999 টাকার বদলে মাত্র 799 টাকার বিনিময়ে Amazon Prime Lite মেম্বারশিপ পাওয়া যাবে।

দাম কমানো ছাড়া কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের বেনিফিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে।

Amazon Prime Lite-এর বেনিফিট

আমাজন লাইট প্রাইম এবং আমাজন প্রাইমের পার্থক্য?

প্রাইমের তুলনায় লাইট যেমন দামে কম তেমনই কিছু বেনিফিটও কম পাওয়া যায়। যেমন লাইট ইউজাররা এক দিনে ডেলিভারি, কেনার দিনে ডেলিভারি, প্রাইম রিডিং ক্যাটালগ, প্রাইম মিউজিক ও অ্যাড ফ্রি প্রাইম ভিডিও উপভোগ করতে পারবেন না। এছাড়া ‘প্রাইম বেনিফিট’ যেমন নো কস্ট ইএমআই এবং ছয় মাসের মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও লাইট ইউজারদের দেওয়া হয় না। আমাজন প্রাইম ইউজারদের ফ্রি ইন-গেম কন্টেন্ট এবং আমাজন ফ্যামিলি অফার দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন