8 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল নতুন realme C61 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য আজ ভারতের বাজারে realme C61 স্মার্টফোন লঞ্চ হয়েছে। কোম্পানির এই লেটেস্ট লো বাজেট ফোনটির দাম মাত্র 7699 টাকা থেকে শুরু। এই ফোনে 6GB RAM, 32 Megapixel Camera এবং 5,000mAh Battery রয়েছে। এই পোস্টে realme C61 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

realme C61 ফোনের দাম

  • 4GB RAM + 64GB Memory – 7,699
  • 4GB RAM + 128GB Memory – 8,499
  • 6GB RAM + 128GB Memory – 8,999

realme C61 ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 7,699 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 4GB RAM + 128GB মেমরি মডেল 8,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 8,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানি ফোনটির 6GB RAM মডেলে 900 টাকা ডিসকাউন্ট দেবে, যার ফলে এই ফোনটির দাম পড়বে মাত্র 8,099 টাকা।

আগামী 28 জুন থেকে কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি ফোনটির 6GB RAM মডেল শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বেচা হবে। realme C61 ফোনটি Safari Green এবং Marble Black কালারে পেশ করা হয়েছে।

realme C61 ফোনের স্পেসিফিকেশন

  • HD+ 90Hz ওয়াটারড্রপ ডিসপ্লে
  • Unisoc T612 প্রসেসর
  • 8GB Dynamic RAM
  • 6GB RAM + 128GB স্টোরেজ
  • 32MP ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি

ডিসপ্লে: realme C61 ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইলের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: Realme C61 ফোনটি অ্যান্ড্রয়েড ওএস সহ পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে UniSoC Spreadtrum T612 প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 252597 AnTuTu স্কোর পেয়েছে। 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এই অক্টাকোর প্রসেসরে 2 ARM Cortex-A74 কোর এবং 6 Cortex-A55 কোর রয়েছে।

স্টোরেজ: ভারতের বাজারে realme C61 ফোনটি 4GB RAM ও 6GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB Dynamic RAM রয়েছে, যার ফলে এতে মোট 14GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme C61 ফোনের ব্যাক প্যানেলে 32MP Super Clear Camera যোগ করা হয়েছে। এটি 4-in-1 pixel binning টেকনোলজিতে কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনে 1.8 দিন ব্যাকআপ পাওয়া যায় এবং এই ব্যাটারি 1000 চার্জিং সাইকেল ক্যাপাসিটি সাপোর্ট করে।

অন্যান্য: realme C61 ফোনে IP54 রেটিং রয়েছে। ফোনটি মেটাল ফ্রেম ও টাফ গ্লাস দিয়ে তৈরি। ফোনটির থিকনেস 7.84 এমএমএবং ওজন 187 গ্রাম। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।

realme C61 ফোনের প্রতিদ্বন্দ্বী

realme C61 ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দুই দিন আগে এই একই প্রাইস রেঞ্জে Redmi A3x ফন্ত লঞ্চ করা হয়েছে, এই ফোনটি realme C61 ফোনটিকে কড়া টক্কর দেয়। এছাড়াও 7,999 টাকা দামের LAVA O2 ও Vivo Y18e এবং 6999 টাকা দামের Moto G04s ফোনগুলিও realme C61 ফোনটিকে টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here