Home খবর কবে লঞ্চ হবে Apple-এর বুক স্টাইল Foldable iPhone? প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

কবে লঞ্চ হবে Apple-এর বুক স্টাইল Foldable iPhone? প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

বিগত কয়েক মাস ধরে Apple এর Foldable iPhone শিরোনামে ছেয়ে রয়েছে। এই ফোনটি সম্পর্কে ক্রমাগত রিপোর্ট প্রকাশ্যে এসে চলেছে। এবার একটি লেটেস্ট আপডেটে অ্যানালিস্ট মিং চি কুও জানিয়েছেন, এই আপকামিং ফোনটি ডেভেলপমেন্টের একটি বড় মাইলস্টোন অতিক্রম করেছে। এই নতুন মডেলের প্রোডাকশনের প্রথম দিকের স্তেজের প্রস্ততি নিচ্ছে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই রিপোর্ট সম্পর্কে।

Foldable iPhone এর ডিটেইলস (সম্ভাব্য)

Foldable iPhone এর ডিজাইন ও ডিসপ্লে ডিটেইলস (সম্ভাব্য)

প্রিমিয়াম এবং লিমিটেড হতে পারে Foldable iPhone

কুও জানিয়েছেন, এই ফোল্ডেবল আইফোনের দাম $2000 থেকে $2500 এর মধ্যে রাখা হতে পারে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম 2,20,000 টাকা পর্যন্ত হতে পারে। যার ফলে ফোনটি আলট্রা-প্রিমিয়াম ক্যাটাগরির ফোন হতে পারে। Apple এই ফোনটির জন্য প্রায় 1.5 থেকে 2 কোটি ইউনিটের অর্ডার দিয়েছে, এটি আগামী 2-3 বছরের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এর থেকে বোঝাই যাচ্ছে, কোম্পানি এই আপকামিং ফোল্ডেবল ফোনটি একটি মাস মার্কেট প্রোডাক্টের বদলে একটি লিমিটেড এডিশন এবং এক্সক্লুসিভ ডিভাইস হিসাবে পেশ করতে পারে। কুও আরও জানিয়েছেন, প্রোডাকশন শুরুর আগে অ্যাপেল তাদের পরিকল্পনা বদলাতেও পারে।

সোর্স