Home খবর Apple এর Foldable iPhone এ থাকতে পারে মেটালিক গ্লাস হিঞ্জ মেকানিজম

Apple এর Foldable iPhone এ থাকতে পারে মেটালিক গ্লাস হিঞ্জ মেকানিজম

গত মাস থেকেই অ্যাপেল তাদের ফোল্ডবেল iPhone সম্পর্কে জোরালো সমালোচনায় রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2026 সালে এটি লঞ্চ করা হতে পারে এবং এটি Foxconn ফ্যাসিলিটিতে NPI ফেজে রয়েছে। এবার চীনের টিপস্টার ওয়েইবোর মাধ্যমে এই ফোনের হিঞ্জ মেকানিজম সম্পর্কিত তথ্য শেয়ার করেছে। এই টিপস্টার অ্যাপেলের ডিভাইস সম্পর্কিত তথ্য জনপ্রিয় এবং এই তথ্যটি বিখ্যাত এনালিস্ট মিং-চি কুয়ের আগের রিপোর্টের সঙ্গে মিলে গেছে।

ফোল্ডবেল আইফোনে থাকবে মজবুত হিঞ্জ

  1. ফলে ফোনটির টেকসই বাড়াতে, লাইফস্পেন বাড়াতে এবং ডিসপ্লে ক্রিজ কমাতে সাহায্য করবে। আগে বিশ্লেষক মিং-চি কুয়ো রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল কুপারটিনো উপস্থিত টেক কোম্পানি অ্যাপল ‘লিকুইড মেটাল’ ব্যাবহার করবে, এটি সম্ভবত মেটালিক গ্লাসেরই একটি মার্কেটিং টার্ম হতে পারে।
  2. এটি প্রথম নয় যখন অ্যাপেল লিকুইড মেটাল ব্যাবহার করবে। এর আগেও iPhone তাদের ছোট কম্পোনেন্ট অর্থাৎ SIM ইজেক্টর পিনে ব্যাবহার করেছে।
  3. তবে এই প্রথম ফোল্ডবেল iPhone এর একটি গুরুত্বপূর্ণ অংশে এটি ব্যাবহার করা হবে।
  4. কুওর বক্তব্য অনুযায়ী অ্যাপল এই অ্যামরফাস অ্যালয় উপাদানটি ডোংগুয়ান ইঅনটেক (Dongguan EonTech) থেকে নিয়ে এসেছে।

আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল অ্যাপেল তাদের ফোল্ডবেল iPhone এর ডিসপ্লে সম্পূর্ণ ক্রিজ ফ্রি করার উদ্দেশ্যে কাজ করছে, ফলে প্রতিযোগিতায় সবচেয়ে ইউনিক দেখাবে। অন্যদিকে, ব্লুমবার্গের মার্ক গুরম্যানের বক্তব্য অনুযায়ী ফোল্ডেবল iPhone এর শুরুর দাম $2,000 (~₹1,71,450) রাখা হতে পারে।