Apple গত মাসেই নিজের iPhone এর নতুন জেনারেশন পেশ করেছে। আইফোন 13 সিরিজ পেশ করে অ্যাপেল iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max লঞ্চ করেছে যা ইন্ডিয়াতেও বিক্রির জন্য উপলব্ধ হয়ে গেছে। ভারতে আইফোন 13 সিরিজ খুবই সুন্দর রেসপন্স পেয়েছে কিন্তু এই সিরিজের সফলতার মাঝেই একটি দুঃসংবাদ এসে গেল, সারা বিশ্বে চলা Chip Shortage Problem এর কারনে Apple কে iPhone 13 Production বন্ধ করতে হবে।
Chip Shortage problem এই সময় কোনো একটি ব্র্যান্ড বা কোনো একটি দেশের নয় সারা বিশ্বের টেক বাজারের অসুবিধার কারন হয়ে দাড়িয়েছে। Samsung, Xiaomi, OPPO, Vivo এবং OnePlus থেকে শুরু করে Apple পর্যন্ত সমস্ত বড়ো বড়ো টেক ব্র্যান্ডকে এই সমস্যার সাথে মোকাবেলা করতে হচ্ছে। সামনে আসা একটি রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের লেটেস্ট iPhone 13 Series কেও গ্লোবাল চিপ শর্টেজের সম্মুখীন হতে হয়েছে এবং এই কারনেই কোম্পানিকে এখন নিজের প্রোডাকশন কম করতে হবে।
iPhone 13 এর 10 million units এর উপরে প্রভাব পড়বে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী Global Chip Shortage এর কারনে iPhone models Production ও কম দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী চিপ উপলব্ধ না হওয়ার কারনে অ্যাপেল কোম্পানি তাদের নতুন আইফোনের 10 মিলিয়ন ইউনিটের প্রোডাকশন পিছিয়ে দিতে পারে। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে প্রথমে অ্যাপেলের টার্গেট ছিল যে এই বছরের শেষের মধ্যে আইফোন মডেলের 90 মিলিয়ন ইউনিট তৈরি করা, কিন্তু এখন চিপের শর্টেজের কারনে কোম্পানি 10 মিলিয়ন আইফোন ইউনিট নির্মাণও বন্ধ করে দিচ্ছে।
Apple iPhone 13 Series India Price
Apple iPhone 13 ইন্ডিয়াতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের 128GB মডেলটিকে 79,900 টাকা, 256GB মডেলটিকে 89,900 টাকা এবং 512GB মডেলটিকে 1,09,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই আইফোনটিকে ভারতে Starlight, Midnight, Blue, Pink এবং (PRODUCT) RED কালারে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










