Home খবর ভারতে লঞ্চ হল সস্তা Apple iPhone 16e, শক্তিশালী A18 চিপের সঙ্গে এতে রয়েছে 48MP ক্যামেরা

ভারতে লঞ্চ হল সস্তা Apple iPhone 16e, শক্তিশালী A18 চিপের সঙ্গে এতে রয়েছে 48MP ক্যামেরা

Apple গতকাল ভারতে তাদের iPhone 16 সিরিজের অধীনে iPhone 16e নামের একটি নতুন ফোন পেশ করেছে। এই প্রথম কোম্পানি তাদের কোনো সিরিজে ‘e’ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এতদিন কানাঘুষো চলছিল কোম্পানি Apple iPhone SE 4 লঞ্চ করবে, তবে এবার iPhone 16e পেশ করে ইউজারদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। এই ফোনে প্রথম অ্যাপেলের ইন হাউস মোডেম ‘Apple C1’ ব্যাবহার করা হয়েছে। এছাড়াও এতে iPhone 15 Pro সিরিজের মতো একটি অ্যাকশন বাটন রয়েছে।

Apple iPhone 16e ফোনের ডিজাইন

iPhone 16e ফোনেড় ডিজাইন iPhone 15 এবং iPhone 16 ফোনের মতোই, তবে এতে কিছু বিশেষ পরিবর্তন করা হয়েছে। লেটেস্ট iPhone 16e ফোনে অ্যাপেলের সিগনেচার ফ্ল্যাট এজ ডিজাইন দেওয়া হয়েছে, এর ফলে এতে প্রিমিয়াম ওঁ মডার্ন লুক পাওয়া যায়। এই ফোনের ফ্রেম এয়ারস্পেস গ্রেড অ্যালূমিনিয়াম দিয়ে তৈরি, ফলে এই ফোনটি একই সঙ্গে যথেষ্ট হালকা এবং মজবুত। এই ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটি iPhone SE মডেলের থেকে অনেকটাই আলাদা দেখতে এবং iPhone XR ফোনের কথা মনে করায়। এই ফোনে iPhone 15 Pro ফোনের মতো অ্যাকশন বাটন রয়েছে, ইউজাররা এটি নিজেদের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন।

iPhone 16e ফোনের দাম এবং সেল

ভেরিয়েন্ট দাম
128GB Rs 59,900
256GB Rs 69,900
512GB Rs 89,900

iPhone 16e ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট, সেরামিক শিল্ড প্রটেকশন এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট ক্রে।

প্রসেসর: এই ফোনে A18 চিপসেট যোগ করা হয়েছে। এই একই প্রসেসর iPhone 16 এবং 16 Plus ফোনেও দেওয়া হয়েছিল।

ক্যামেরা: এই ফোনে 48MP ফিউশন রেয়ার ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সফটওয়্যার: এই ফোনটি iOS 18 অপারেটিং সিস্টেমে কাজ ক্রে।

ব্যাটারি: Apple এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের ব্যাটারি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে 20W বা এর বেশি শক্তিশালী অ্যাডপ্টার ব্যাবহার করে মাত্র 30 মিনিটের মধ্যে 50% পর্যন্ত চার্জ করা যায়। এতে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং 90 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক উপভোগ করা যায়।

অন্যান্য ফিচার: এই ফোনে জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, iPhone 15 ফোনের মতো অ্যাকশন বাটন, USB টাইপ-C পোর্ট এবং Apple ইন্টেলিজেন্স রয়েছে।