Home খবর ভারতে লঞ্চ হল Apple iPhone 17e, রয়েছে A19 চিপ, 48MP ক্যামেরা এবং 512GB পর্যন্ত স্টোরেজ, জেনে নিন ডিটেইলস

ভারতে লঞ্চ হল Apple iPhone 17e, রয়েছে A19 চিপ, 48MP ক্যামেরা এবং 512GB পর্যন্ত স্টোরেজ, জেনে নিন ডিটেইলস

Apple ভারতের বাজারে তাদের নতুন সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17e লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি কোম্পানির iPhone 17 সিরিজের অধীনে পেশ করা হয়েছে। যারা কিছুটা কম দামে লেটেস্ট পারফরমেন্স, অ্যাডভান্স ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট সহ স্মার্টফোন পছন্দ করেন এই ফোনটি মূলত তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনে A19 চিপসেট, 48MP ক্যামেরা এবং নূন্যতম 256GB স্টোরেজ রয়েছে। নিচে এই ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

iPhone 17e ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি A19 প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট ফাস্ট ও পাওয়ার এফিসিয়েন্ট পারফরমেন্স দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি আগের জেনারেশনের তুলনায় দ্বিগুণ ফাস্ট। এই প্রসেসরের 4-কোর GPU এবং 16-কোর Neural Engine অ্যাডভান্স AI ফিচার এবং হাই-এন্ড গেমিং স্মুথ করে তোলে। এই ফোনে কোম্পানির নতুন C1X সেলুলার মোডেম যোগ করা হয়েছে, যা সুন্দর স্পীড দেওয়ার পাশাপাশি কম পাওয়ার কনজাম্পশন করে। iOS 26 সহ এই ফোনে Liquid Glass ডিজাইন, Live Translation, Call Screening এবং Apple Intelligence এর মতো বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।

iPhone 17e ফোনে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম বডি দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 6.1-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে, যা 1200nits পর্যন্ত পীক HDR ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য Ceramic Shield 2 প্রোটেকশন দেওয়া হয়েছে, এটি আগের চেয়ে বেশি মজবুত এবং স্ক্র্যাচ রেজিস্টেন্স। এছাড়াও এই ফোনে Face ID এবং Action বাটনের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

iPhone 17e ফোনে 48MP ফিউশন ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল-কোয়ালিটি 2x টেলিফটো সাপোর্ট করে। ইউজাররা 24MP ডিফল্ট মোডে সুন্দর ডিটেইলস সহ ছবি ক্যাপচার করতে পারবেন অথবা 48MP হাই রেজোলিউশন ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট মোড এখন আগের চেয়েও বেশি স্মার্ট হয়ে গেছে, মানুষের পাশাপাশি পশুদের ক্ষেত্রেও ডেপ্থ এফেক্ট সেভ করতে সক্ষম। এই ফোনটি 4K Dolby Vision 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পারে। এছাড়াও এই ফোনে স্পেশাল অডিও রেকর্ডিং ফিচার রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে iPhone 17e ফোনে অল-ডে ব্যাটারি লাইফ দেওয়ার কথা জানানো হয়েছে। USB-C ফাস্ট চার্জিঙের সাহায্যে এই ফোনটি 30 মিনিটের মধ্যে প্রায় 50 শতাংশ চার্জ হয়ে যায়। MagSafe এবং Qi2 সাপোর্ট সহ এই ফোনে 15W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে। কখনও নেটওয়ার্ক না থাকলেও Emergency SOS, Messages via Satellite এবং Roadside Assistance এর মতো স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যথেষ্ট উপযোগী হয়ে উঠবে।

ভারতের বাজারে iPhone 17e ফোনটির 256GB ভেরিয়েন্টের দাম 64,900 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 512GB স্টোরেজ মডেল 84,900 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ব্ল্যাক, সফট পিঙ্ক এবং হোয়াইট কালার অপশনে সেল করা হবে। ইতিমধ্যে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 11 মার্চ থেকে অফিসিয়াল Apple ওয়েবসাইট ও অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

যেসব ইউজাররা লেটেস্ট A19 পারফরমেন্স, অ্যাডভান্স ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট সহ কিছুটা কম দামে প্রিমিয়াম iPhone এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য iPhone 17e ফোনটি একটি আদর্শ বিকল্প হয়ে উঠবে। ইউজাররা অপেক্ষাকৃত কম দামে কোম্পানির 17 সিরিজের আইফোন ব্যাবহার করতে চাইলে এই ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন। বেসিক ব্যাবহার থেকে শুরু করে সব ধরনের অপারেশনের ক্ষেত্রে এই ফোনটি দারুণ এক্সপেরিয়েন্স দিতে পারে। তবে এই প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চাইলে OnePlus 13, iQOO 13 এবং Oppo Find X9 ফোনগুলি দারুণ অপশন। এই ফোনগুলির ক্যামেরার পাশাপাশি গেমিং সেগমেন্ট‌ও যথেষ্ট শক্তিশালী। ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।