Home খবর Apple iPhone Air ফোনে দারুণ ছাড়, Republic Day Sale উপলক্ষে 27,400 টাকা কম দামে পাওয়া যাচ্ছে এই স্লিম আইফোন 

Apple iPhone Air ফোনে দারুণ ছাড়, Republic Day Sale উপলক্ষে 27,400 টাকা কম দামে পাওয়া যাচ্ছে এই স্লিম আইফোন 

iPhone Air ফোনটির ভক্তদের জন্য দারুণ সুখবর! আমাজন গ্ৰেট রিপাবলিক ডে সেল 2026 উপলক্ষে Apple iPhone Air ফোনে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যারা প্রিমিয়াম আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কারণ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই এই ফোনটির দামে দারুণ ডিসকাউন্ট জারি করা হয়েছে। iPhone 17 সিরিজের সঙ্গেই Apple তাদের iPhone Air ফোনটি 1,19,900 টাকা প্রাথমিক দামে পেশ করেছিল। তবে এবার আমাজন সেল উপলক্ষে 92,499 টাকা (256GB) দামের এই আলট্রা প্রিমিয়াম এবং স্লিম ডিজাইনের ফোনে 27,400 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিল সম্পর্কে। 

শপিং সাইট আমাজনে বর্তমানে iPhone Air ফোনটির 256GB ভেরিয়েন্ট 92,499 টাকা দামে লিস্টেড করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির লঞ্চ প্রাইস 1,19,900 টাকা, অর্থাৎ এই ফোনের দামে 27,400 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। SBI কার্ডের মাধ্যমে EMI ট্রানজংকশনের ক্ষেত্রে 1000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট এবং নন EMI ট্রানজংকশনের ক্ষেত্রে 750 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও আমাজনে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 2,774 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও নো কস্ট ইএম‌আই শুরু হবে 2,411 টাকা থেকে। 

ডিসকাউন্ট এবং কার্ড বেনিফিট ছাড়াও পাওয়া যাবে এক্সচেঞ্জ বোনাস। নতুন iPhone Air কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ফোনের ব্র্যান্ড, মডেল ও কন্ডিশনের ওপর নির্ভর করে 44,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। এর ফলে আরও কম দামে iPhone Air কেনা যাবে। সবদিক থেকেই এই অফার নতুন আইফোন ক্রেতাদের জন্য অতুলনীয় একটি ডিল। iPhone Air ফোনটি এখনও পর্যন্ত Apple এর সবচেয়ে হালকা এবং পাতলা iPhone। এই ফোনটির টাইটেনিয়াম ফ্রেম ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি ফোনটিকে যেমন মজবুত করে আবার হাতে ধরতেও সুবিধা হয়। এই ফোনে 6.5 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে সুন্দর কালার, গাঢ় কালো রং এবং দারুণ ব্রাইটনেসের দৌলতে ভিডিও দেখা ও গেম খেলার সময় অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। যারা প্রচুর পরিমাণে Netflix, YouTube এবং সোশ্যাল মিডিয়া ব্যাবহার করেন তাদের এই স্ক্রিন বেশ পছন্দ হবে। 

iPhone Air ফোনে Apple এর লেটেস্ট A19 Pro চিপসেট যোগ করা হয়েছে। এই চিপ দৈনন্দিন কাজ, মাল্টি টাস্কিং এবং দীর্ঘ সময় পর্যন্ত স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। ফোনটির অ্যাপ দ্রুত ওপেন হয়, সিস্টেম স্মুথ থাকে এবং Apple এর iOS অপটিমাইজেশনের দৌলতে কয়েক বছর পর্যন্ত এই ফোনটি ব্যাবহার করা যাবে। এই কারণেই iPhone Air ফোনটিকে একটি লং টার্ম ইনভেস্টমেন্ট বলে মনে করা হয়। 

iPhone Air ফোনটির ক্যামেরা সেগমেন্ট কিছুটা আলাদা রাখা হয়েছে। এই ফোনে 48MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ডেইলি ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও রেকর্ডিঙের ক্ষেত্রে এই ক্যামেরা ভালো পারফর্ম করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 18MP ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তবে এই প্রাইস রেঞ্জে ইউজাররা ডুয়েল বা ট্রিপল সহ মাল্টি ক্যামেরা সেটআপ উপভোগ করতে পারবেন। এই ফোনটিতে আল্ট্রা স্লিম ডিজাইন বজায় রাখা জন্য  iPhone Air ফোনটিতে 

3149mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি হালকা বা মিডিয়াম ব্যাবহারে একদিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। অবে একটানা বা হেভি ব্যাবহারে দিনে এক বার চার্জিং বা MagSafe ব্যাটারি প্যাকের প্রয়োজন হয়। যারা বেশি ব্যাটারি ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজারদের ফোনটি নিরাশ করতে পারে। 

এই ফোনটির প্রতিযোগী হিসাবে Samsung Galaxy S25 Edge ফোনটিও একটি স্লিম ও প্রিমিয়াম স্মার্টফোন। তবে ওজন এবং থিকনেস iPhone Air ফোনটির চেয়ে বেশি। তবে S25 Edge ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই সমস্ত ফিচার সহ ফোনটি ভ্যালু-ফর-মানী হতে পারে। তাই ফিচার-টু-প্রাইসের দিক দিয়ে iPhone Air ফোনটি কিছুটা পিছিয়ে থাকতে পারে। তবে ডিজাইন, লাইটওয়েট বিল্ড এবং প্রিমিয়াম ডিভাইস হিসাবে ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছে। 

তাই Amazon Great Republic Day Sale 2026 সেলের মাধ্যমে iPhone Air ফোনটিতে একটি অসাধারণ প্রিমিয়াম ডিল পাওয়া যাচ্ছে। যারা হালকা, স্টাইলিশ এবভং প্রিমিয়াম iPhone সহ অসাধারণ ডিসপ্লে এবং বিশ্বাসযোগ্য Apple সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাইছেন, বর্তমানে তাঁরা অসাধারণ ডিসকাউন্ট সহ iPhone Air ফোনটি উপভোগ করতে পারেন। জানিয়ে রাখি সাধারণত এইরকম অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়, তাই শীঘ্রই ইউজাররা দুর্দান্ত ডিসকাউন্ট সহ ফোনটি কিনতে পারেন।