যেসব ইউজাররা iPhone 16 ফোনটির জন্য অপেক্ষা করছেন, আমরা তাদের জন্য নতুন খবর নিয়ে এসেছি। এই বছর সেপ্টেম্বার মাসে Apple তাদের ইভেন্ট আয়োজন করতে চলেছে। কোম্পানির এই ইভেন্টের মঞ্চ থেকে iPhone 16 ফোনটি এবং Apple Watch Series 10, AirPods 4 সহ আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ইভেন্ট ডিটেইলস সম্পর্কে। iPhone 16 সিরিজ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।
কবে হতে চলেছে অ্যাপেল ইভেন্ট?
আমরা অফলাইন রিটেইলের মাধ্যমে একটি পোস্টার পেয়েছি। এই পোস্টার অনুযায়ী 10 সেপ্টেম্বার Apple ইভেন্ট আয়োজন করা হবে বলে লেখা রয়েছে।
পোস্টার অনুযায়ী 10 সেপ্টেম্বার রাত 10:30টা সময়ে IST এর “রেডি সেট ক্যাপচার” ইভেন্ট Apple Park, California, US এ আয়োজন করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা পর্যন্ত এই পোস্টার এবং ডিটেইলস লিক হিসেবে মনে করা ভালো হবে। পোস্টারের মাধ্যমে Apple এর লোগোটি সোনালি কালারে দেখা গেছে। এটি বহু সমালোচিত ‘ডেজার্ট টাইটেনিয়াম’ কালারের মতোই দেখাচ্ছে।
এই দিন শুরু হতে পারে প্রি-অর্ডার
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির প্রি-অর্ডার ইভেন্টের প্রায় তিনদিন পর থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে। এই প্রি-অর্ডার 13 সেপ্টেম্বার থেকে শুরু হতে পারে এবং ফোনটি এক সপ্তাহ পর অর্থাৎ 20 সেপ্টেম্বার থেকে স্টোরের মাধ্যমে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। এই টাইমলাইন দক্ষিণ কোরিয়ার ক্যারিয়ারদের রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে।
iPhone 16 সিরিজের সম্ভাব্য দাম
জানিয়ে রাখি আইফোন 15 ফোনটির বেস ভেরিয়েন্ট 79,900 টাকা এবং প্রথম আইফোন 14 ফোনটির বেস ভেরিয়েন্ট 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই iPhone 16 ফোনটির বেস ভেরিয়েন্ট 79,900 টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
এইবার আইফোন 16 সিরিজের টপ মডেল প্রায় 2 লক্ষ্য টাকা দাম রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী iPhone 16 Pro মডেলটিও 1TB Memory সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া অন্য একটি লিক অনুযায়ী iPhone 16 Pro ফোনটি ভারতীয় বাজারে 1,19,900 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ভারতীয় বাজারে iPhone 16 Plus ফোনটির দাম 89,900 টাকা এবং iPhone 16 ফোনটির দাম 79,900 টাকা রাখা হতে পারে।
এই বছর আসতে চলেছে আইফোন
2024 এর আইফোন iOS 18 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে। এই সিরিজের অধীনে চারটি মডেল পেশ করা হতে পারে। এই সিরিজের অধীনে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনগুলি রয়েছে। এই সিরিজের অধীনে কম দামের আইফোন 16 এবং আইফোন 16 প্লাস ফোনটিতে A18 বায়োনিক চিপসেট দেওয়া হতে পারে।
অন্যদিকে প্রো মডেল অর্থাৎ আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স ফোনটিতে A18 Pro প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই বছর iPhone 16 Plus SE/iPhone SE (2024) পেশ করা হতে পারে।
আইফোন এর সঙ্গে লঞ্চ হতে পারে এইসব প্রোডাক্ট
অ্যাপেল তাদের আইফোন 16 সিরিজ সহ Watch Series 10 এবং Apple Watch Ultra 3 লঞ্চ করতে পারে। কোম্পানির কম দামের থার্ড-জেনারেশন Apple Watch SE পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।
এই ইভেন্টের মাধ্যমে AirPods এর আপডেট ভার্সন Apple AirPods 4 পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী ইয়ারবাডগুলিতে H2 চিপসেট এবং শক্তিশালী ব্যাটারি লাইফ যোগ করা হতে পারে। অন্যদিকে ব্লুমবার্গ মার্ক গুরমান এর বক্তব্য অনুযায়ী কোম্পানির USB টাইপ-C চার্জিং পোর্ট এবং AirPods 4-এর দুটি মডেল সম্পর্কে ঘোষণা করতে পারে।












