গুগল বেশ কিছু দিন আগে তাদের লেটেস্ট ও সবচেয়ে অ্যাডভান্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 লঞ্চ করেছিল। এবার এই অপারেটিং সিস্টেমের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য অ্যাপেল তাদের নতুন স্মার্ট ফিচারযুক্ত মোবাইল অপারেটিং সিস্টেম iOS 14 পেশ করেছে। অ্যাপেলের নতুন আইওএস ভার্সনে বেশ কিছু অসাধারণ আপডেট দেওয়া হয়েছে যার মধ্যে পিকচার ইন পিকচার (PiP), স্মার্ট স্টেক এবং নতুন ট্রান্সলেট অ্যাপ সবচেয়ে উল্লেখযোগ্য। আইওএস 14 এ এমন কিছু ফিচার যোগ করা হয়েছে যা গুগলের অপারেটিং সিস্টেমকে টক্কর দিতে সক্ষম। যেমন ট্রান্সলেশন অ্যাপটি গুগল ট্রান্সলেটরের প্রতিদ্বন্দ্বী। আইওএস 14 এ নতুন ম্যাসেজ এক্সপেরিয়েন্সও পাওয়া যাবে।
যেসব ফোন আইওএস 13 এর সঙ্গে কম্প্যাটিবল সেই সব প্রত্যেকটি ফোনই আইওএস 14 এ আপডেট হবে। নিচে সেইসব ফোনের লিস্ট দেওয়া হল যেগুলি আইওএস 14 এ আপডেট হবে। এর মধ্যে কিছু পুরোনো ফোনও আছে।
iOS 14 কম্প্যাটিবল আইফোনের লিস্ট:
- iPhone SE 2020
- iPhone 11
- iPhone 11 Pro
- iPhone 11 Pro Max
- iPhone XS
- iPhone XS Max
- iPhone XR
- iPhone X
- iPhone 8
- iPhone 8 Plus
- iPhone 7
- iPhone 7 Plus
- iPhone 6s
- iPhone 6s Plus
- iPhone SE
নতুন আইওএস 14 এ আগের চেয়ে বেশি কাস্টমাইজেশন ফিচারসহ রিডিজাইন করা হোম স্ক্রিন আছে। অবশেষে অ্যাপেল তাদের পুরোনো টুডে ভিউয়ের সঙ্গে হোম স্ক্রিনে উইগেটসগুলি বিভিন্ন শেপে অ্যাড করার পারমিশন দিয়েছে। ইউজারদের উইগেটস অ্যাড এবং কাস্টমাইজ করার সুবিধা দেওয়ার জন্য নতুন “উইগেটস গ্যালারি” এবং “স্মার্ট স্টেক উইগেটস” দেওয়া হয়েছে।

অ্যাপেল আইওএস 14 এ একটি নতুন অ্যাপ লাইব্রেরি যোগ করেছে যা হোম স্ক্রিনে সমস্ত অ্যাপ রাখার বদলে নিজে থেকেই গ্ৰুপ করে রাখে। ইউজার চাইলে অ্যাপগুলি হোম স্ক্রিনেও রাখতে পারে আবার অ্যাপ ড্রয়ারে রেখে প্রয়োজন মতো ব্যবহারও করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









