Home খবর Apple ইউজারদের জন্য বড়সড় ধাক্কা! 50 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হল iPad ডিভাইসের দাম

Apple ইউজারদের জন্য বড়সড় ধাক্কা! 50 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হল iPad ডিভাইসের দাম

বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন টেক কোম্পানি তাদের প্রোডাক্টের দাম বাড়িয়ে চলেছে। গ্লোবাল চিপ শর্টেজের কারণে মোবাইল ফোন থেকে শুরু করে ট্যাবলেট ও ল্যাপটপের দাম বাড়ানো হচ্ছে। এবার টেক জগতের অন্যতম উল্লেখযোগ্য কোম্পানি Apple তাদের কিছু প্রোডাক্টের ওপর প্রাইস হাইক জারি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের iPad ডিভাইসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এইসব ডিভাইসের নতুন দাম ইতিমধ্যে কার্যকর করে দেওয়া হয়েছে। কোন আইপ্যাডের দাম কতটা বাড়ানো হয়েছে এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

iPad mini এর দাম

iPad mini পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
128GB ₹49,900 ₹69,900 ₹20,000
256GB ₹59,900 ₹81,900 ₹22,000
512GB ₹79,900 ₹1,05,900 ₹26,000

 

iPad mini এর ওয়াইফাই মডেলের সবকটি মেমরি ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ডিভাইসের 128GB স্টোরেজ সহ বেস মডেল 49,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বেড়ে 69,900 টাকা হয়ে গেছে। অর্থাৎ আইপ্যাড মিনির বেস ভেরিয়েন্টের দাম 20 হাজার টাকা বাড়ানো হয়েছে। এক‌ইভাবে এই ডিভাইসের 256GB মডেলের দাম 59,900 টাকা থেকে বেড়ে 81,900 টাকা হয়ে গেছে এবং 512GB টপ ভেরিয়েন্টের দাম 26,000 টাকা বেড়ে 79,900 টাকা থেকে 1,05,900 টাকা হয়ে গেছে।

iPad এর দাম

iPad (11th Gen) পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
128GB (Wi-Fi) ₹34,900 ₹49,900 ₹15,000
256GB (Wi-Fi) ₹44,900 ₹61,900 ₹17,000
128GB (Wi-Fi + Cellular) ₹49,900 ₹64,900 ₹15,000
256GB (Wi-Fi + Cellular) ₹59,900 ₹76,900 ₹17,000

 

কোম্পানি তাদের 11 জেনারেশনের আইপ্যাডের দাম 17 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ডিভাইসের ওয়াইফাই মডেলের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা এখন বেড়ে 49,900 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,900 টাকা থেকে বাড়িয়ে 61,900 টাকা করে দেওয়া হয়েছে।

এই ডিভাইসের ওয়াইফাই+সিম মডেলের 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,900 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে এই দাম বেড়ে 64,900 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,000 টাকা বাড়িয়ে 59,900 টাকা থেকে 64,900 টাকা করে দেওয়া হয়েছে।

iPad Air series এর দাম

ভারতের বাজারে iPad Air 11-ইঞ্চি এবং 13-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 11 ইঞ্চি মডেলের দাম 25,000 টাকা বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের ফলে ডিভাইসের 11″ মডেলের স্টার্টিং প্রাইস 64,900 টাকা থেকে বেড়ে 89,900 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 1TB স্টোরেজ সহ আইপ্যাডের দাম 1,34,900 টাকা থেকে বাড়িয়ে 1,59,900 টাকা করে দেওয়া হয়েছে।

iPad Air 11 (M4) পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
128GB ₹64,900 ₹89,900 ₹25,000
256GB ₹74,900 ₹99,900 ₹25,000
512GB ₹94,900 ₹1,19,900 ₹25,000
1TB ₹1,34,900 ₹1,59,900 ₹25,000

 

13 ইঞ্চির স্ক্রিন সহ আইপ্যাড এয়ারের দাম 35,000 টাকা বাড়ানো হয়েছে। এই ট্যাবটির 128GB বেস মডেল 84,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে প্রাইস হাইকের ফলে ফোনটির দাম এক লক্ষ পেরিয়ে 1,19,900 টাকা হয়ে গেছে। এই ডিভাইসের সমস্ত মডেলের পুরনো এবং নতুন দাম সম্পর্কে নিচে জানানো হল।

iPad Air 13 (M4) পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
128GB ₹84,900 ₹1,19,900 ₹35,000
256GB ₹94,900 ₹1,29,900 ₹35,000
512GB ₹1,14,900 ₹1,49,900 ₹35,000
1TB ₹1,54,900 ₹1,89,900 ₹35,000

 

ওপরের টেবিলে শুধুমাত্র ওয়াইফাই মডেলের দাম জানানো হয়েছে। iPad Air 11 ও iPad Air 13 এর ওয়াইফাই+সিম মডেলের সবকটি ভেরিয়েন্টের দাম‌ও বাড়ানো হয়েছে। এর ফলে এই ভেরিয়েন্টগুলি কেনার জন্য এখন থেকে 18,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। 11 ইঞ্চির আইপ্যাড এয়ারের Wi-Fi + Cellular মডেলের স্টার্টিং প্রাইস বেড়ে 1,07,900 টাকা হয়ে গেছে এবং 13 ইঞ্চির আইপ্যাড এয়ারের প্রাথমিক দাম বাড়িয়ে 1,37,900 টাকা করে দেওয়া হয়েছে।

iPad Pro series এর দাম

কোম্পানির আইপ্যাড প্রো ডিভাইসগুলির দাম সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। এই সিরিজের 13 ইঞ্চির স্ক্রিন সহ সবকটি ভেরিয়েন্টের দাম 50 হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যাবে এই ডিভাইসের দাম যত টাকা বাড়ানো হয়েছে, শুধুমাত্র সেই দামে নতুন iPad iPad 11 জেনারেশনের 128GB মডেল কেনা যাবে। iPad Pro এর 13″ মডেলের বেস ভেরিয়েন্টের দাম 1,29,900 টাকা থেকে বাড়িয়ে 1,79,900 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে 13-ইঞ্চির আইপ্যাড প্রো এর 2TB টপ মডেলের দাম 2,79,900 টাকা ছুঁয়েছে।

iPad Pro 11 (M4) পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
256GB ₹99,900 ₹1,39,900 ₹40,000
512GB ₹1,19,900 ₹1,59,900 ₹40,000
1TB ₹1,59,900 ₹1,99,900 ₹40,000
2TB ₹1,99,900 ₹2,39,900 ₹40,000

 

11-ইঞ্চির আইপ্যাড প্রো এর 256GB বেস ভেরিয়েন্টের দাম 99,900 টাকা রাখা হয়েছিল। বর্তমানে এই ডিভাইসের দাম 1,39,900 টাকা করে দেওয়া হয়েছে। iPad Pro 11 এর 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,19,900 টাকা থেকে বেড়ে 1,59,900 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 2TB মডেলের দাম 2,39,900 টাকায় পৌঁছেছে। কোম্পানির পক্ষ থেকে iPad Pro 11 (M4) এর দাম 40 হাজার টাকা বানানো হয়েছে।

iPad Pro 13 (M4) পুরনো দাম নতুন দাম দাম বেড়েছে
256GB ₹1,29,900 ₹1,79,900 ₹50,000
512GB ₹1,49,900 ₹1,99,900 ₹50,000
1TB ₹1,89,900 ₹2,39,900 ₹50,000
2TB ₹2,29,900 ₹2,79,900 ₹50,000

 

সিম সহ আইপ্যাড প্রো অর্থাৎ Wi-Fi + Cellular মডেল কেনার জন্য ওয়াইফাই অনলি মডেলের চেয়ে 24,000 টাকা বেশি খরচ করতে হবে। আইপ্যাড প্রো এর বেস ভেরিয়েন্টের দাম 1,39,900 টাকা হয়ে গেছে এবং ওয়াইফাই+সেলুলার মডেলের স্টার্টিং প্রাইস 1,63,900 টাকায় গিয়ে ঠেকেছে।