Home খবর ভারতে লঞ্চ হল Apple Store অ্যাপ, এবার সরাসরি অ্যাপ থেকেই কেনা যাবে প্রোডাক্ট

ভারতে লঞ্চ হল Apple Store অ্যাপ, এবার সরাসরি অ্যাপ থেকেই কেনা যাবে প্রোডাক্ট

Apple ভারতে তাদের রিটেইলস বাজার আরও মজবুত করার জন্য দুই বছর আগে দেশে তাদের প্রথম অফিসিয়াল রিটেইলস স্টোর লঞ্চ করেছিল। এই এপ্রিল মাস এলে মুম্বাই ও দিল্লিতে কোম্পানির রিটেইলস স্টোরের দুই বছর পূর্ণ হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে মেড ইন ইন্ডিয়া iPhone তৈরিতেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আরও এক কদম এগিয়ে কোম্পানি ভারতে তাদের প্রভাব বাড়ানোর জন্য Apple Store অ্যাপ লঞ্চ করেছে। এতদিন গ্রাহকরা শুধুমাত্র অ্যাপেল ওয়েবসাইট বা অফলাইন চ্যানেলের মাধ্যমেই অ্যাপেল প্রোডাক্ট কিনে এসেছেন, এবার এই নতুন মাধ্যমের রমরমা দেখা যাবে। প্রসঙ্গত 2020 সালে Apple তাদের প্রথম অনলাইন স্টোর লঞ্চ করেছিল।

ভারতে লঞ্চ হল অ্যাপেল স্টোর অ্যাপ

মূলত ইউজারদের সুন্দর শপিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য Apple Store অ্যাপ লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অত্যন্ত সহজে Apple প্রোডাক্ট কিনতে পারবেন। Apple ভারতে তাদের রিটেইল মার্কেট আরও মজবুত করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বেঙ্গালুরু, পুণে, দিল্লি এনসিআর এবং মুম্বাইতে নতুন স্টোর পেশ করা হবে।