Home খবর 10 জুন থেকে শুরু হবে Apple এর মহা ইভেন্ট WWDC 2024, করা হতে পারে বড়ো ঘোষণা

10 জুন থেকে শুরু হবে Apple এর মহা ইভেন্ট WWDC 2024, করা হতে পারে বড়ো ঘোষণা

Apple ফ্যানদের জন্য দারুণ খবর! কোম্পানি এই বছর আপকামিং ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের ডেট ঘোষণা করে দিয়েছে। WWDC 2024 10 জুন থেকে শুরু হতে চলেছে। এই মহা ইভেন্ট 5 দিন ধরে চলবে যেখানে অ্যাপেল কোম্পানির iOS 18, AirPods এবং MacBook এর মতো নতুন প্রোডাক্টগুলি পেশ করা হবে। এর সাথেই গোটা বিশ্বের 50 তরুণ ডেভেলপার্সতাদের দক্ষতা দেখাবেন।

Apple WWDC 2024

অ্যাপেল WWDC 2024 এই বছর 10 জুন আয়োজন করছে। এই ইভেন্টটি 5 দিন ধরে চলবে এবং এর সমাপ্তি হবে14 জুন। California এর Cupertino-তে অবস্থিত Apple Park এ কোম্পানির এই ইভেন্ট আয়োজন করা হবে এবং এই ইভেন্টটিকে গোটা বিশ্বে লাইভ দেখান হবে। অ্যাপেলের অফিসিয়াল  ওয়েবসাইটে WWDC 2024 দেখার জন্য এখানে ক্লিক করুন

iOS 18 এ পাওয়া যাবে এইসব ফিচার

এই সব iPhone পাবে iOS 18

Apple WWDC 2024 ইভেন্টে কোন কোন ফোন লঞ্চ করা হবে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। জুন মাসে আসন্ন অ্যাপেল প্রোডাক্টের নাম ও ডিটেইলস সমনে এলেই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।