Home খবর 8 জিবি র‍্যামসহ আসুসের সবথেকে শক্তিশালী ফোন 29 নভেম্বর ভারতে লঞ্চ হবে

8 জিবি র‍্যামসহ আসুসের সবথেকে শক্তিশালী ফোন 29 নভেম্বর ভারতে লঞ্চ হবে

টেক কোম্পানি আসুস এই বছরে গেমিং স্মার্টফোনের শুরু করে টেক মঞ্চে রিপাব্লিক অফ গেমস পেশ করেছিল।আসুসের তরফ থেকে এই খুবই শক্তিশালী স্মার্টফোন কে ROG মানে ‘আর‌ওজি’ ফোন (রিপাব্লিক অফ গেমস) নামে সাথে পেশ করা হয়। এই ফোনটি বিশেষ করে মোবাইল গেমিং এর জন‍্য বানানো হয়েছে যা এরকম ইউজারদের জন‍্য কোনো নতুন উপহারের থেকে কম নয় যারা স্মার্টফোনে গেম খেলার শৌখিন তাদের জন্য। আসুস এর এই দুর্দান্ত ফোনটি ভারতে আসার জন্য তৈরী হয়ে গেছে। আসুস ইন্ডিয়া তে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে আসুস আর‌ওজি 29 নভেম্বর ভারতে আসবে।

আসুস ইন্ডিয়া মিডিয়া ইনভাইট করার সাথে আসুস আর‌ওজি ফোন এর ইন্ডিয়া লঞ্চের কথা বলেছে। আসুস বলেছে কোম্পানি আগামী 29 নভেম্বর ভারতে একটি ডিবেট এর আয়োজন করতে চলেছে আর ওই ডিবেট এর মঞ্চ থেকেই আসুস রগ ফোন ভারতীয় বাজারে প্রবেশ করবে। কোম্পানি এখনো এটা বলেনি যে এই ফোনটি কটি ভেরিয়েন্টে লঞ্চ হবে আর কবে থেকে সেল শুরু হবে।

আসুস আর‌ওজি এর ফিচার্স আর স্পেশিফিকেশন এর কথা বললে এই ফোন 2160 × 1080 পিক্সেল রেজলিউশনের 6 ইঞ্চির পুরো এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। গেম খেলার সময় প্রতিটি জিনিস একদম পরিস্কার দেখা এবং গেমে থাকা প্রতিটি গ্রাফিক্স বা অবজেক্ট পরিস্কার ও ব্রাইট থাকে, এর জন্য আসুস ফোন এর ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশরেট ভিজুয়াল দেয়। এই ডিসপ্লে 10 পয়েন্ট মাল্টিটাচ সাপোর্ট হয় এবং ডিসপ্লে প্রতিটি পিকচারকে 10,000 কন্ট্রাস্ট রেশিওতে দেখায়।

এই ফোন অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে লঞ্চ হবে যা 2.96 গিগাহার্টজ ক্লক স্পীডের অক্টা-কোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। আবার গেম খেলার জন্য ভালো গ্রাফিক্স দেওয়ার জন্য কোম্পানি এতে এড্রিনো 630 জিপিইউ যুক্ত করেছে।কোম্পানির তরফ থেকে এই ফোনকে আন্তর্জাতিক বাজারে 8 জিবি র‍্যাম মেমরির সঙ্গে পেশ করা হয়েছে যার সাথে এই ফোন 128 জিবি এবং 512 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।

হাইগ্রাফিক্স গেম এবং হেভি প্রসেসিঙের জন্য কোম্পানি ফোনে গেমকুল ভ‍্যাপার চেম্বার এর ব্যবহার করা হয়েছে। এমনকি সবরকমের হেভি গেম খেলার এবং অনেকক্ষন সময় গেম খেলতে থাকলেও ফোনকে গরম হতে দেয় না এবং ল‍্যাগ ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স দেয়। আসুস এই ফোনে ভালো ইমেজ প্রসেসিং চিপের ব‍্যবহার করেছে ডিসপ্লেতে এইচডিআর সাপোর্ট করে। এই ফোনে সাইড মাউন্টৈড পোর্ট, প্রোগ্রামেবল আল্ট্রাসনিক এয়রট্রিগর সেন্সর আর ফোর্স ফীডব‍্যাক সিস্টেম দেওয়া হয়েছে। ফোনে ডক সাপোর্ট‌ও আছে যার সাহায্যে টুইন ভিউ ডক, মোবাইল ডেস্কটপ ডক আর গেম অনুযায়ী কন্ট্রোল বাইগীগ ডক এর ব‍্যবহার‌ও করা যাবে।

আসুস আর‌ওজি তে ফোটোগ্রাফি এর জন্য দুইটি রেয়র ক‍্যামেরা দেওয়া হয়েছে।ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল এর প্রাইমারি আর 8 মেগাপিক্সেল এর সেকেন্ডারি ক‍্যামেরা আছে‌। এর‌ই সঙ্গে সেল্ফি এর জন্য এই ফোনটি 8 মেগাপিক্সেল এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনে 7.1 সারাউন্ড সাউন্ড টেকনিক এর সাথে ডিটিএস হেডফোন জ‍্যাক‌ও দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে কোয়ালকম এর এপ্ট‌এক্স হাই ডেফিনেশন ব্লুটুথ ওয়ারলেস অডিও সাপোর্ট করে। 4জি ভোএলটিই এর সাথে ফোনে পাওয়ার ব‍্যাক‌আপ এর জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।