Home খবর প্রকাশ্যে এল ASUS ROG Phone 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন কবে হবে লঞ্চ

প্রকাশ্যে এল ASUS ROG Phone 9 সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন কবে হবে লঞ্চ

আসুস তাদের ফ্ল্যাগশিপ ROG Phone 9 সিরিজের স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে দুটি শক্তিশালী স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনটির লঞ্চ ডেট, গুরুত্বপূর্ণ ফিচার এবং লুক দেখা গেছে। এই ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে বলে কনফার্ম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ROG Phone 9 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

ASUS ROG Phone 9 এর লঞ্চ ডেট এবং টাইম

দেওয়া হবে Snapdragon 8 Elite চিপসেট

কোম্পানির পক্ষ থেকে আপকামিং ASUS ROG Phone 9 সিরিজে লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে বলে কনফার্ম জানানো হয়েছে। সম্প্রতি এই চিপসেট লঞ্চ করা হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর বলে জানানো হয়েছে। এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। এছাড়াও এর মাধ্যমে AI ফিচার এবং আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

ASUS ROG Phone 9 সিরিজের ডিজাইন

ASUS ROG Phone 9 সিরিজের ডিজাইন ROG Phone 8 সিরিজের মতোই দেখাচ্ছে। ফোনটির রেয়ার ক্যামেরা প্যানেল পেন্টাগনের আকারের রয়েছে। তবে এজ বেশি রাউন্ডেড দেখাচ্ছে। ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে একটি পাঞ্চ হোল কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে। এতে সেলফি ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও ফোনটি দুটি কালার অপশন সহ লঞ্চ করা হতে পারে।

ASUS ROG Phone 9 এর সম্ভাব্য স্পেসিফিকেশন