টেক কোম্পানি আসুসের ‘জেনফোন 8’ সিরিজ সম্পর্কে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। আজ কোম্পানি তাদের সমস্ত ফ্যানদের অপেক্ষার অবসান ঘটিয়ে একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের মাধ্যমে ZenFone 8 ও ZenFone 8 Flip স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি ফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাক প্যানেলে একই ধরনের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া ফোন দুটির ডিজাইন ও অন্যান্য ফিচারের ক্ষেত্রে পার্থক্য লক্ষনীয়। এই পোস্টে আমরা ASUS ZenFone 8 Flip সম্পর্কে আলোচনা করব। ASUS ZenFone 8 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
ASUS ZenFone 8 Flip এর অনবদ্য ডিজাইন
এই ফোনটি দেখে ASUS ZenFone 6 এর কথা মনে পড়বে। ASUS ZenFone 8 Flip ফোনটিতে ASUS ZenFone 6 এর মতোই অসাধারণ ফ্লিপ ক্যামেরা দেওয়া হয়েছে যা একই সঙ্গে রেয়ার ও সেলফি ক্যামেরার কাজ করে। ফোনটির দুর্দান্ত ক্যামেরা মডিউল একে অন্য যে কোনো স্মার্টফোনের থেকে আলাদা করে তোলে। পপ-আপ ও স্লাইড আউট ক্যামেরার দিনে দাঁড়িয়ে কোম্পানি আরও একবার তাদের ফোনে ফ্লিপ আপ ক্যামেরা সেটআপ যোগ করেছে। আগেই বলেছি এই ফোনে একটি ক্যামেরা সেটআপই ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরার কাজ করে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের দিকে ক্যামেরা সেটআপ অবস্থিত। এই সেটআপে একটি ফ্লিপ হিঞ্জ লাগানো আছে। সেলফির কম্যান্ড দেওয়া মাত্র ক্যামেরা সেটআপ ওপরে উঠে ঘুরে যায় এবং ফ্রন্ট ক্যামেরার কাজ করে। এতে মোশান কন্ট্রোল ফিচারও রয়েছে যার ফলে ক্যামেরা নিজে থেকেই কোনো চলন্ত সাবজেক্টকে ট্র্যাক করতে পারে। কোম্পানি এতে অটো লেজার ফোকাস ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ যোগ করেছে। এছাড়া এই ফোনের ক্যামেরা ম্যানুয়ালিও ঘোরানো যায়।
দুর্দান্ত ক্যামেরা
ASUS ZenFone 8 Flip এর ক্যামেরা মডিউলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3× অপ্টিক্যাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে। এই একই ক্যামেরা মডিউল সেলফি ও ভিডিও কলের জন্যও ব্যবহার করা যাবে।
প্রসেসিং
ASUS ZenFone 8 এর মতোই ASUS ZenFone 8 Flip ফোনটিতেও কোয়ালকমের লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটিও কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ রয়েছে। প্রসেসিঙের দিক থেকে এই ফোনটি মার্কেটে উপস্থিত অনেক ফোনকেই টেক্কা দিতে সক্ষম।
সুন্দর ডিসপ্লে
কোম্পানি তাদের ASUS ZenFone 8 Flip ফোনটিতে ASUS ZenFone 8 এর তুলনায় বড় ডিসপ্লে যোগ করেছে। এতে 6.67 ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট ও 1000 নিটস ব্রাইটনেস সাপোর্টেড।
ব্যাটারি ও কানেক্টিভিটি
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম স্লট, 5জি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
দাম
কোম্পানি তাদের নতুন ASUS ZenFone 8 Flip ফোনটি গ্লেশিয়ার সিলভার ও গ্যালাক্টিক ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটি EUR 799 (প্রায় 71,023 টাকা) দামে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজসহ সেল করা হবে। ASUS ZenFone 8 এর মতো ASUS ZenFone 8 Flip ফোনটিরও তাইওয়ান ও ইউরোপের মার্কেটে প্রি অর্ডার শুরু হয়ে গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











