iPhone 12 Mini কে টেক্কা দিতে আসছে শক্তিশালী Asus Zenfone 8 Mini, জেনে নিন ডিটেইলস

দীর্ঘদিন ধরে টেক জগতে সমালোচনা চলছে আসুস তাদের আপকামিং ‘জেনফোন 8’ সিরিজে কাজ করছে। কয়েক দিন আগেই এই সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে আসুস এই সিরিজে একটি কম্প‍্যাক্ট ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে যা সরাসরি মার্কেটের iPhone 12 Mini ফোনটিকে টেক্কা দেবে। অ্যাপেল এই ফোনটি গত বছর লঞ্চ করেছিল। এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এর প্রতিদ্বন্দ্বী Asus Zenfone 8 Mini পেশ করা হতে পারে। একটি রিপোর্টে তিনটি ফ্ল‍্যাগশিপ ফোনকে “SAKE”, “PICASSO” এবং “VODKA” কোডনেমের সঙ্গে স্পট করা হয়েছে। বলা হচ্ছে এই “SAKE” ফোনটিই Asus Zenfone 8 Mini হতে চলেছে।

Asus Zenfone 8 Mini 

রিপোর্ট থেকে আপকামিং Asus Zenfone 8 Mini এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। রিপোর্ট অনুযায়ী Asus Zenfone 8 Mini তে 5.9 ইঞ্চির ডিসপ্লে ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হবে। এক্সডিএ ডেভেলপার্স তাদের রিপোর্টে জানিয়েছে এই আগামী সিরিজের তিনটি ফোনেই স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট যোগ করা হবে।

রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে “SAKE” কোডনেমের এই ফোনটি আসলে Asus Zenfone 8 Mini। সোর্স কোড থেকে জানা গেছে এই ডিভাইসে 5.92 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে যোগ করা হবে। এতে 120 হার্টস রিফ্রেশরেটের সঙ্গে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত FHD+ স্ক্রিন থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে শুধুমাত্র 64MP Sony IMX686 এবং নতুন Sony IMX663 দুটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

ফোল্ডেবল ফোন

অন‍্যদিকে এই লিস্টের “PICASSO” ফোনটি সম্পর্কে বলা হচ্ছে এটি ASUS Zenfone 8 বা ASUS Zenfone 8 Flip হতে পারে। এতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হবে। এতে 64MP Sony IMX686, 12.2MP Sony IMX363 লেন্স ও 8MP টেলিফোটো লেন্স থাকবে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 24MP অমনি ভিশন OV24B1Q সেন্সর দেওয়া হবে।

কবে লঞ্চ হবে ASUS Zenfone 8 সিরিজ?

আগে বলে রাখা দরকার এখনও পর্যন্ত নিশ্চিত হ‌ওয়া যাচ্ছে না এগুলি ASUS Zenfone 8 সিরিজের স্মার্টফোন হবে না কি কোম্পানি অন্য কোনো ফোনে কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে এখন‌ও পর্যন্ত অফিসিয়ালিকিছু জানা যায়নি। এই ফোনগুলির জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here