আসুস দাম কমালো এই 11টি স্মার্টফোনের দাম, 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম

টেক কোম্পানি আসুস দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে অসাধারণ বিল্ড কোয়ালিটিওয়ালা স্মার্টফোন বানানোর জন্য সুপরিচিত। আসুস লো বাজেট থেকে শুরু করে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন পর্যন্ত সব ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করে রেখেছে। কোম্পানির ফ‍্যানদের জন্য উপড়ারস্বরূপ আসুস ভারতে তাদের 11টি স্মার্টফোনের দাম কমিয়েছে। আসুস জেনফোন সিরিজের ফোনের দাম 5,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে যা আগামীকাল থেকে নতুন দামে সেল করা হবে। আসুসের এই ফোনগুলি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আসুসের পক্ষ থেকে চারটি ফোনের দাম কমানো হয়েছে, যেগুলি হল আসুস জেনফোন 5জেড, আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2, আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1 ও আসুস জেনফোন ম‍্যাক্স এম2। কোম্পানি জেনফোন 5জেডের 29,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট এখন 24,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমে 32,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমে 31,999 টাকা হয়ে গেছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 এর সমস্ত ভেরিয়েন্টের দাম 3,000 টাকা কমানো হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে কেনা যেত এখন সেটি 13,999 টাকা দামে পাওয়া যাবে। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 14,999 টাকা থেকে কমে 11,999 টাকা হয়ে গেছে এবং 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা থেকে কমিয়ে 9,999 টাকা রাখা হয়েছে।

জেনফোন ম‍্যাক্স প্রো এম1 এর দাম আসুস ইন্ডিয়ার পক্ষ থেকে 1,500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। প্রাইস কাটের পর 13,999 টাকা দামের 12,499 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 11,999 টাকা দামের 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,499 টাকা ও 9,999 টাকা দামের 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

আসুসের পক্ষ থেকে জেনফোন ম‍্যাক্স এম2 এর দাম‌ও 1,500 টাকা কমানোহয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে কেনা যেত সেটি এখন 10,499 টাকা দামে পাওয়া যাবে। এক‌ই ভাবে 9,999 টাকা দামের 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট প্রাইস কাটের পর 8,499 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here