Gourab Sadhukhan - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 12 Oct 2026 10:29:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 120Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি সহ বাজারে এল Infinix Smart 20e স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/infinix-smart-20e-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-smart-20e-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 12 Oct 2026 10:29:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84163 মালয়েশিয়াতে লঞ্চ হল Infinix Smart 20e

The post 120Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি সহ বাজারে এল Infinix Smart 20e স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Infinix মালয়েশিয়াতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Infinix Smart 20e লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি একটি এন্ট্রি লেভেল 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে এবং এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং IP64 রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনে NFC বেস্ড ফাইল শেয়ারিং এবং 200 শতাংশ বুস্টেড ভলিউম মোড যোগ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনের লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

Infinix Smart 20e ফোনের স্পেসিফিকেশন

Infinix Smart 20e ফোনে 720 × 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এতে 700nits পীক ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসিঙের জন্য Infinix Smart 20e ফোনে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB RAM সহ 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP অটো ফোকাস সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Infinix Smart 20e ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি 10W চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে 4G নেটওয়ার্ক সাপোর্ট এবং NFC ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের Flash Sharing ফিচার NFC এর সাহায্যে কম্প্যাটিবল Transsion স্মার্টফোনের সঙ্গে Wi-Fi ও Bluetooth ব্যাবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। তবে iPhone এর সঙ্গে ক্রস-প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিঙের জন্য Instant Transfer অ্যাপ প্রয়োজন।

এই ফোনে 200% Boosted Volume মোড যোগ করা হয়েছে। এর ফলে কোলাহলপূর্ণ স্থানেও জোরালো আওয়াজ উপভোগ করা যাবে। মজবুতির জন্য এতে রিইনফোর্সড ফ্রেম রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি MIL-STD-810H টেস্টিং পাস করেছে এবং ল্যাবে ফোনটি 1.5 উঁচু থেকে পড়ার টেস্টেও সফল ছিল। এছাড়াও জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

Infinix Smart 20e ফোনের দাম

মালয়েশিয়ার মার্কেটে Infinix Smart 20e ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম RM499 অর্থাৎ প্রায় 11,700 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেল RM549 দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 12,872 টাকার কাছাকাছি। এই ফোনটি Deep Cherry, Hush Blue, Silver Dance এবং Night Pulse কালার অপশনে সেল করা হবে। মালয়েশিয়াতে এই ফোনটি অফিসিয়াল Shopee ও TikTok স্টোরের পাশাপাশি কোম্পানির ফিজিক্যাল ব্র্যান্ড স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।

The post 120Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি সহ বাজারে এল Infinix Smart 20e স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-smart-20e-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
50 টাকা বেড়ে গেছে Airtel পোস্টপেইড প্ল্যানের দাম, এবার প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা https://www.91mobiles.com/bengali/airtel-postpaid-plans-price-hike-rs-50-rupees-all-plans-know-benifits-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/airtel-postpaid-plans-price-hike-rs-50-rupees-all-plans-know-benifits-details-in-bengali/#respond Mon, 12 Oct 2026 09:29:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84157 পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে এয়ারটেল

The post 50 টাকা বেড়ে গেছে Airtel পোস্টপেইড প্ল্যানের দাম, এবার প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতী এয়ারটেল তাদের পোস্টপেইড মোবাইল প্ল্যানের দাম 50 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের পোস্টপেইড ইউজারদের প্রতি বছর ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা দেওয়ার পর এই পরিবর্তন করা হয়েছে। এই স্কিমে ইউজাররা প্রত্যেক বছর একবার তাদের সিম থেকে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং উপভোগ করতে পারবেন। এছাড়াও কোম্পানি তাদের পোস্টপেইড পোর্টফোলিও থেকে একটি প্ল্যান বন্ধ করে দিয়েছে। প্রাইস রিভিশনের পর এখন কোম্পানির পোস্টপেইড প্ল্যানের দাম 499 টাকা থেকে শুরু। চলুন জেনে নেওয়া যাক সবকটি প্ল্যানের নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Airtel পোস্টপেইড প্ল্যানের নতুন দাম

এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির কাছে 449 টাকা, 549 টাকা, 699 টাকা, 999 টাকা, 1,199 টাকা, 1,399 টাকা এবং 1,749 টাকা দামের পোস্টপেইড প্ল্যান ছিল। এর মধ্যে থেকে 549 টাকা দামের প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য প্ল্যানগুলির দাম পরিবর্তন করা হয়েছে।

মূল্যবৃদ্ধির পর এখন কোম্পানির কাছে 499 টাকা, 749 টাকা, 1,249 টাকা, 1,449 টাকা এবং 1,799 টাকা দামের পোস্টপেইড প্ল্যান রয়েছে। এর ফলে ইউজারদের এখন থেকে এই সহ প্ল্যানের জন্য বেশি দাম দিতে হবে। এর পাশাপাশি 549 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউজারদের এখন থেকে অন্যান্য প্ল্যানগুলি দেখতে হবে।

প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং

এয়ারটেল তাদের ইউজারদের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং বেনিফিট পেশ করেছে। এই স্কিমে প্রতিটি সিমে বছরে একবার ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা পাওয়া যাবে। বিদেশ ভ্রমণকারী ইউজারদের জন্য এই বেনিফিট যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।

তবে গ্ৰাহকদের যাত্রা, ব্যাবহার এবং প্রযোজ্য নিয়মের ওপর এই স্কিমের বাস্তবিক বেনিফিট নির্ভর করবে। তাই বিদেশে যাওয়ার আগে রোমিং বেনিফিটের ডিটেইলস, ব্যাবহারের শর্তাবলী এবং প্রাপ্য সুবিধা সম্পর্কে জেনে নেওয়া ভালো।

Airtel Fastlane সার্ভিসের মাধ্যমে পাওয়া যাবে সুন্দর নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স

এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের সঙ্গে Fastlane সার্ভিস পেশ করেছে। এটিকে নেটওয়ার্ক স্লাইসিং টেকনোলজির সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। নেটওয়ার্ককে প্রয়োজনের ভিত্তিতে আলাদা আলাদা করে অর্গানাইজ করা এই টেকনোলজির উদ্দেশ্য এবং এর ফলে সুন্দর কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই টেকনোলজির দৌলতে পোস্টপেইড ইউজাররা ডাউনলোড ও আপলোড স্পীডের পাশাপাশি নেটওয়ার্ক রেসপন্সের ক্ষেত্রেও সুবিধা পাবেন। তবে বাস্তবিক এক্সপেরিয়েন্স নেটওয়ার্ক কভারেজ, ডিভাইস এবং নেটওয়ার্কে উপস্থিত ট্রাফিকের ওপর নির্ভর করবে।

কেন ট্যারিফ বাড়িয়েছে Airtel?

পোস্টপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানির অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ ARPU বাড়তে পারে। পোস্টপেইড ইউজাররা সাধারণত দীর্ঘ সময় পর্যন্ত একটি অপারেটরের পরিষেবাই ব্যাবহার করেন। তাই কোম্পানি মনে করছে অতিরিক্ত বেনিফিট পেলে গ্ৰাহকরা নতুন দাম মেনে নেবেন। তবে পোস্টপেইড ইউজারদের সংখ্যা প্রিপেইড ইউজারদের তুলনায় অনেকটাই কম। তাই পোস্টপেইড প্ল্যানের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানির ঠিক কতটা লাভ হবে তা নির্ভর করছে কোম্পানির ইউজার বেস এবং পরবর্তী ট্যারিফ স্ট্র্যাটেজির ওপর।

এবার প্রশ্ন উঠছে এই মূল্যবৃদ্ধির ফলে ইউজারদের ওপর কি প্রভাব পড়বে। প্রথমত পোস্টপেইড প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় এখন থেকে ইউজারদের প্রতি মাসে অতিরিক্ত দাম দিতে হবে। আবার 549 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ায় ইউজারদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী অন্য কোনো প্ল্যান বেছে নিতে হবে। অন্যদিকে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং এবং Fastlane বেনিফিট সেইসব ইউজারদের জন্য বেশি উপযোগী হয়ে উঠবে যারা সুন্দর নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স চান বা প্রায়ই বিদেশ সফরে যান। এই ধরনের ইউজারদের জন্য নতুন বেনিফিট বেশি দামের ঘাটতি পুষিয়ে দেবে। তবে যারা এসবের কিছুই চান না তাদের জন্য সম্পূর্ণ বিষয়টিই অতিরিক্ত টাকা খরচ।

সব দিক বিচার করে বলা যায়, এয়ারটেল তাদের পোস্টপেইড প্ল্যানের দাম ও বেনিফিট উভয়ই পরিবর্তন করেছে। ইউজারদের রিচার্জ করার আগে নতুন প্ল্যানগুলির ডেটা, কলিং, রোমিং এবং অন্যান্য বেনিফিট তুলনা করে দেখা উচিৎ।

The post 50 টাকা বেড়ে গেছে Airtel পোস্টপেইড প্ল্যানের দাম, এবার প্রতি বছর পাওয়া যাবে ফ্রি ইন্টারন্যাশনাল রোমিঙের সুবিধা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/airtel-postpaid-plans-price-hike-rs-50-rupees-all-plans-know-benifits-details-in-bengali/feed/ 0
10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 12 Oct 2026 07:38:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84150 চীনে লঞ্চ হল vivo Y600s Pro 5G

The post 10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো সম্প্রতি চীনে তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন vivo Y600k Turbo লঞ্চ করেছিল। এই ফোনটিতে 9000mAh ব্যাটারি রয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে এর চেয়েও শক্তিশালী ব্যাটারি সহ নতুন স্মার্টফোন vivo Y600s Pro পেশ করেছে। এই ফোনে 10200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই 8GB RAM সহ 5G ফোনে MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

শক্তিশালী ব্যাটারি

vivo Y600s Pro 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফুল চার্জে এই ফোনে গোটা দিন ভিডিও স্ক্রলিং এবং কলিং টাইম পাওয়া যাবে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে OTG রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে

vivo Y600s Pro ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি। vivo Y600s Pro 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, HDR, 1.07 বিলিয়ন কালার এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস লেয়ার দেওয়া হয়েছে।

vivo Y600s Pro 5G ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7300e চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

এই ফোনে LPDDR5 RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে এতে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গে vivo Y600s Pro 5G ফোনে Memory Fusion ফিচার রয়েছে। এর ফিচারের মাধ্যমে এই ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

vivo Y600s Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং infrared সেন্সর যোগ করা হয়েছে।

vivo Y600s Pro ফোনের দাম

চীনে vivo Y600s Pro ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB Storage বেস মডেলের দাম রাখা হয়েছে 2699 ইউয়ান অর্থাৎ প্রায় 39,000 টাকা। ফোনটির 8GB RAM + 512GB Storage সহ টপ মডেল 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 43000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি চীনে Floating Gold, Vast Blue, Starry Purple এবং Moonlight Black কালার অপশনে সেল করা হবে।

The post 10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
OnePlus Ace 7 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে লঞ্চ হতে পারে OnePlus 16R স্মার্টফোন, থাকতে পারে 9,000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oneplus-16r-launch-price-specifications-9000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oneplus-16r-launch-price-specifications-9000mah-battery-know-details-in-bengali/#respond Fri, 09 Oct 2026 10:11:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84145 শীঘ্রই পেশ হতে পারে OnePlus 16R

The post OnePlus Ace 7 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে লঞ্চ হতে পারে OnePlus 16R স্মার্টফোন, থাকতে পারে 9,000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছুদিন আগেই OnePlus এর Ace 7 সিরিজ সংক্রান্ত লিক প্রকাশ্যে এসেছে। এই সিরিজের অধীনে OnePlus Ace 7 এবং Ace 7 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার এই সিরিজের আরও একটি স্মার্টফোন OnePlus 16R নামে পেশ করা হতে পারে। টিপস্টার Gadgetsdata সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে আপকামিং ফোনের সম্পর্কে জানিয়েছেন। প্রকাশ্যে আসা লিক সত্য হলে আসন্ন ফোনের ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারির ক্ষেত্রে বড় আপডেট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16R স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল OnePlus 16R ফোনের দাম

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে OnePlus 16R ফোনটি 70,000 টাকা থেকে 75,000 টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে OnePlus 15R ফোনের প্রাথমিক দাম অনেকটাই বেশি রাখা হতে পারে। ভারতে OnePlus 15R ফোনটি প্রাথমিক 47,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এরপর এই ফোনের দাম একাধিক বার বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের পর বর্তমানে ফোনটি 59,999 টাকা দামে সেল করা হয়।


ক্রমবর্ধমান কম্পোনেন্ট কস্ট এবং বর্তমান মার্কেট কন্ডিশনের কারণে নতুন মডেলের দাম বেশি হতে পারে। তবে ফোনটির আসল দাম জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে।

লিক হল OnePlus 16R ফোনের স্পেসিফিকেশন

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 16R ফোনটিতে OnePlus Ace 7 সিরিজের মতো স্পেসিফিকেশন দেওয়া হতে পারে। স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 15R ফোনে ব্যাবহৃত Snapdragon 8 Gen 5 প্রসেসরের তুলনায় এতে আপগ্ৰেড দেখা যাবে।

OnePlus 16R ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনের ক্যামেরা সেটআপে ক্ষেত্রে আপগ্ৰেড পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাতে 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে OnePlus 15R ফোনের তুলনায় আপকামিং ফোনটিতে বড় ক্যামেরা আপগ্ৰেড দেওয়া হবে। কারণ আগের মডেলে টেলিফটো ক্যামেরা দেওয়া হয়নি। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

OnePlus 16R ফোনের সবচেয়ে বড় আপগ্ৰেড ব্যাটারির ক্ষেত্রে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। OnePlus 15R ফোনে 7,400mAh ব্যাটারি দেওয়া হবে। আপকামিং ফোনটিতে বিল্ট-ইন কুলিং ফ্যান থাকবে বলে জানা গেছে। এই ফিচার দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

লিংকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে OnePlus 16R ফোনটি পারফরমেন্স এবং ব্যাটারির দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। এছাড়া Snapdragon 8 Elite Gen 5, 185Hz ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি এবং কুলিং ফ্যানের মতো ফিচার সহ ফোনটি একটি দারুণ বিকল্প হতে পারে। অন্যদিকে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরার জন্য ফোনটি আগের মডেলের চেয়ে এগিয়ে থাকতে পারে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে OnePlus 16R ফোনের সংক্রান্ত অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post OnePlus Ace 7 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে লঞ্চ হতে পারে OnePlus 16R স্মার্টফোন, থাকতে পারে 9,000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-16r-launch-price-specifications-9000mah-battery-know-details-in-bengali/feed/ 0
মাত্র 349 টাকা থেকে শুরু Lyne Originals Jukebox Pro সিরিজের দাম, লঞ্চ হল চারটি নতুন ওয়্যারলেস স্পিকার https://www.91mobiles.com/bengali/lyne-originals-jukebox-pro-series-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lyne-originals-jukebox-pro-series-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 09 Oct 2026 09:03:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84134 ভারতে লঞ্চ হল Lyne Originals ব্র্যান্ডের চারটি নতুন ওয়্যারলেস স্পিকার

The post মাত্র 349 টাকা থেকে শুরু Lyne Originals Jukebox Pro সিরিজের দাম, লঞ্চ হল চারটি নতুন ওয়্যারলেস স্পিকার first appeared on 91Mobiles Bengali.

]]>
Lyne Originals ভারতের বাজারে তাদের Jukebox Pro সিরিজের অধীনে চারটি নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই স্পিকারগুলি Booster Series (Jukebox 17 Pro), Wave Series (Jukebox 16 Pro), Tony Series (Jukebox 15 Pro) এবং Masti Series (Jukebox 14 Pro) নামে পেশ করা হয়েছে। বাড়িতে গান শোনা থেকে শুরু করে ট্রাভেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং পার্টির মতো বিভিন্ন ধরনের ব্যাবহারের কথা মাথায় রেখে এই স্পিকারগুলি তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই সিরিজের প্রাথমিক দাম মাত্র 349 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ডিভাইসগুলির ফিচার এবং দাম সম্পর্কে।

Lyne Jukebox 17 Pro স্পিকারের ফিচার

Lyne Originals এর নতুন Jukebox Pro সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হল Jukebox 17 Pro। এটি Booster সিরিজের অধীনে পেশ করা হয়েছে। এতে 52mm ড্রাইভার এবং 16W অডিও আউটপুট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই স্পিকারটি 6 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.3 রয়েছে এবং এটির রেঞ্জ 10 মিটার। এই স্পিকারটিতে 1,200mAh ব্যাটারি এবং USB Type-C চার্জিং পোর্ট যোগ করা হয়েছে।

Lyne Jukebox 16 Pro স্পিকারের ফিচার

Wave সিরিজের অধীনে Jukebox 16 Pro মডেল পেশ করা হয়েছে এবং এতে 52mm ড্রাইভারের সঙ্গে 12W অডিও আউটপুট পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই স্পিকারটিও একবার ফুল চার্জে 6 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে সক্ষম। এতে Bluetooth 5.3 কানেক্টিভিটি সহ 10 মিটার রেঞ্জ পাওয়া যাবে। এছাড়াও এই স্পিকারে TWS সাপোর্ট রয়েছে, ফলে দুটি কম্প্যাটিবল স্পিকার একসঙ্গে কানেক্ট করা যাবে। এতে 1,200mAh ব্যাটারি এবং USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।

Lyne Jukebox 15 Pro স্পিকারের ফিচার

Tony সিরিজের Jukebox 15 Pro স্পিকারে 52mm হর্নের সঙ্গে 6W অডিও আউটপুট এবং Hi-Fi সাউন্ড উপভোগ করা যাবে। TWS Sync ফিচারের সাহায্যে এতে দুটি কম্প্যাটিবল স্পিকার একসঙ্গে কানেক্ট করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রতিদিন গান শোনা ও ছোটখাটো জমায়েতের পাশাপাশি পার্সোনাল এন্টারটেইনমেন্টের জন্য এটি একটি উপযুক্ত স্পিকার।

Lyne Jukebox 14 Pro স্পিকারের ফিচার

কোম্পানির নতুন সিরিজের সবচেয়ে সস্তা মডেল হল Jukebox 14 Pro। Masti সিরিজের অধীনে পেশ করা এই স্পিকারে 6W অডিও আউটপুট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এটি 4 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। এই স্পিকারের TWS ফিচারের সাহায্যে দুটি কম্প্যাটিবল স্পিকার একসঙ্গে কানেক্ট করে গান শোনা যাবে।

Lyne Jukebox Pro সিরিজের দাম

Lyne Originals Jukebox Pro সিরিজের চারটি মডেলের দাম নিচে জানানো হল:

  • Jukebox 17 Pro (Booster Series): 649 টাকা
  • Jukebox 16 Pro (Wave Series): 549 টাকা
  • Jukebox 15 Pro (Tony Series): 399 টাকা
  • Jukebox 14 Pro (Masti Series): 349 টাকা

যেসব ইউজাররা কম দামে নিজের জন্য বা উপহার দেওয়ার জন্য ওয়্যারলেস স্পিকার খুঁজছেন তাদের জন্য এই স্পিকারগুলি বেশ সুন্দর অপশন। এই মডেলগুলি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

The post মাত্র 349 টাকা থেকে শুরু Lyne Originals Jukebox Pro সিরিজের দাম, লঞ্চ হল চারটি নতুন ওয়্যারলেস স্পিকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lyne-originals-jukebox-pro-series-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
20,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হল boAt Apex Powerbank Series, দাম শুরু মাত্র 1,999 টাকা থেকে https://www.91mobiles.com/bengali/boat-apex-powerbank-series-launch-price-20000mah-45w-charging-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/boat-apex-powerbank-series-launch-price-20000mah-45w-charging-check-features-and-specifications-details-in-bengali/#respond Fri, 09 Oct 2026 02:32:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84127 ভারতে লঞ্চ হল চারটি নতুন পাওয়ার ব্যাঙ্ক

The post 20,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হল boAt Apex Powerbank Series, দাম শুরু মাত্র 1,999 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
boAt ভারতের বাজারে তাদের নতুন Apex Powerbank Series লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Apex PB400, Apex PB400 Pro, Apex PB445 এবং Apex PB332 MagnaCharge নামের চারটি পাওয়ার ব্যাঙ্ক বাজারে আনা হয়েছে। এতে 20,000mAh পর্যন্ত ব্যাটারি, 45W পর্যন্ত ফাস্ট চার্জিং, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, বিল্ট-ইন Type-C কেবল এবং ডিজিটাল ব্যাটারি ডিসপ্লে ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা এই সিরিজের প্রাথমিক দাম মাত্র 1,999 টাকা। নিচে এই সবকটি পাওয়ার ব্যাঙ্কের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

boAt Apex PB445 পাওয়ার ব্যাঙ্কের ফিচার

এই সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হল boAt Apex PB445। এতে 20,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্ক 45W টু-ওয়ে Turbo Fast Charging সাপোর্ট করে। এর সঙ্গে এতে QC 3.0, Power Delivery এবং PPS সাপোর্ট রয়েছে।

এই পাওয়ার ব্যাঙ্কে বিল্ট-ইন টু-ওয়ে Type-C কেবল দেওয়া হয়েছে। এর ফলে আলাদাভাবে কেবল বয়ে বেড়ানোর প্রয়োজন নেই। এই ডিভাইসে একটি Type-C পোর্ট এবং USB-A পোর্ট যোগ করা হয়েছে। এর ফলে এতে এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে। এই পাওয়ার ব্যাঙ্কে অ্যান্টি-স্লিপ বডি, সফ্ট-টাচ ফিনিশ এবং গ্লাস টপ দেওয়া হয়েছে।

Apex PB332 MagnaCharge পাওয়ার ব্যাঙ্কের ফিচার

Apex PB332 MagnaCharge পাওয়ার ব্যাঙ্কে ওয়্যারলেস চার্জিঙের সুবিধা রয়েছে। এতে 15W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং এবং 22.5W টু-ওয়ে ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কে বিল্ট-ইন ফোল্ডেবল স্ট্যান্ড দেওয়া হয়েছে। এর ফলে চার্জিঙের সময় স্মার্টফোন দাঁড় করিয়ে রাখা যাবে।

এই পাওয়ার ব্যাঙ্কে 10,000mAh ব্যাটারি রয়েছে। এতে USB-A আউটপুট, অ্যান্টি-স্লিপ সফ্ট-টাচ বডি এবং স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে MagnaCharge Ring দেওয়া হয়েছে। এর ফলে কম্প্যাটিবল স্মার্টফোন এবং কেসে ম্যাগনেটিক চার্জিং যোগ করা যাবে।

Apex PB400 এবং PB400 Pro পাওয়ার ব্যাঙ্কের ফিচার

Apex PB400 পাওয়ার ব্যাঙ্কে 20,000mAh ব্যাটারি রয়েছে এবং এটি 22.5W টু-ওয়ে ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে QC 3.0, Power Delivery এবং PPS সাপোর্ট যোগ করা হয়েছে। বিল্ট-ইন টু-ওয়ে Type-C কেবল সহ এই পাওয়ার ব্যাঙ্কে Type-C এবং USB-A পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে একাধিক ডিভাইস চার্জ করা যাবে।

Apex PB400 Pro পাওয়ার ব্যাঙ্কেও 20,000mAh ব্যাটারি এবং 22.5W টু-ওয়ে ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসটি কম্প্যাক্ট ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে। এতে বিল্ট-ইন টু-ওয়ে Type-C কেবল এবং গ্লাস টপ সহ ডিজিটাল ডিসপ্লে যোগ করা হয়েছে।

boAt Apex Powerbank সিরিজের দাম

ভারতে Apex PB400 পাওয়ার ব্যাঙ্কের দাম 2,199 টাকা রাখা হয়েছে। এটি Noir Black এবং Storm Blue কালার অপশনে সেল করা হবে। Apex PB400 Pro পাওয়ার ব্যাঙ্কের দাম 2,599 টাকা। এটি Shadow Black এবং Nimbus Blue কালার অপশনে বাজারে আনা হয়েছে।

Apex PB445 পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে 2,899 টাকা এবং এটি Phantom Black ও Tempest Blue কালার অপশনে পেশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম দাম Apex PB332 MagnaCharge পাওয়ার ব্যাঙ্কের। এটি মাত্র 1,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি Noir Black, Storm Blue এবং Arctic White কালার অপশনে কেনা যাবে। Amazon, Flipkart, boAt অফিসিয়াল ওয়েবসাইট সহ বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই নতুন পাওয়ার ব্যাঙ্কগুলি সেল করা হবে।

The post 20,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ হল boAt Apex Powerbank Series, দাম শুরু মাত্র 1,999 টাকা থেকে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/boat-apex-powerbank-series-launch-price-20000mah-45w-charging-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 17:05:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84120 সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo T6x 5G স্মার্টফোন

The post প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মার্চ মাসে ভারতের বাজারে ভিভো তাদের vivo T5x 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনে 7200mAh battery, 32MP Selfie Camera, 8GB RAM এবং Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি vivo T6x 5G নামে পেশ করা হবে। নিচে আপকামিং ভিভো ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

vivo T6x 5G ফোনের ডিটেইলস

Bluetooth SIG লিস্টিঙে vivo T6x 5G ফোনটি দেখা গেছে। Vivo T6x ফোনটি সার্টিফিকেশন সাইটের প্রোডাক্ট ডেটাবেসে দেখা গেছে এবং দা টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানা গেছে। সার্টিফিকেশন সাইটে ফোনটি V2652 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি vivo T6x 5G নামে দেখা গেছে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত ডিটেইলস জানা যায়নি, তবে ফোনের মার্কেটিং নাম প্রকাশ্যে এসেছে।

vivo T5x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo T6x 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি vivo T5x 5G ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। তাই vivo T5x 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গেমিং প্রেমীদের ফোনে 4D Game Vibration এবং Game Voice Changer এর মতো ফিচার দেওয়া হবে।

vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মসচার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।

vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।

ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সঙ্গে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অবশেষে জানিয়ে রাখি ফোনের প্রাথমিক দাম 28,999 টাকা রাখা হয়েছে এবং এটি ফোনের 6GB RAM + 128GB Storage অপশনের দাম।

The post প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/feed/ 0
লিক হল Google Pixel 12 সিরিজের ডিসপ্লে ডিটেইলস, Pro Fold ফোনে পাওয়া যাবে উল্লেখযোগ্য আপগ্রেড https://www.91mobiles.com/bengali/google-pixel-12-series-display-details-leaked-imei-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/google-pixel-12-series-display-details-leaked-imei-listing-know-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 15:56:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84114 প্রকাশ্যে এল Google Pixel 12 সিরিজের তথ্য

The post লিক হল Google Pixel 12 সিরিজের ডিসপ্লে ডিটেইলস, Pro Fold ফোনে পাওয়া যাবে উল্লেখযোগ্য আপগ্রেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Google তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 12 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট OVRPlus অনুযায়ী GSMA IMEI ডেটাবেসে Google এর চারটি স্মার্টফোন স্পট হয়েছে। এই সিরিজের অধীনে Google Pixel 12, Pixel 12 Pro, Pixel 12 Pro XL এবং Pixel 12 Pro Fold ফোনগুলি রয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল আইডির পাশাপাশি ডিসপ্লে রেজোলিউশন সম্পর্কেও জানা গেছে। তবে এটি একদম প্রাথমিক ডেটাবেস এন্ট্রি এবং লঞ্চের আগে এর পরিবর্তন‌ও হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Google Pixel 12 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Google Pixel 12 সিরিজের ডিটেইলস

GSMA IMEI ডেটাবেসে Pixel 12 ফোনটি GC0QU আইডি সহ দেখা গেছে। এই স্ক্রিনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন থাকবে বলে জানা গেছে। আগের Pixel 11 ফোনটিতে 1080 x 2424 পিক্সেল রেজোলিউশন রয়েছে। অর্থাৎ নতুন মডেলের হরিজেন্টাল রেজোলিউশন একই রাখা হতে পারে। তবে ভার্টিক্যাল রেজোলিউশন 24 পিক্সেল কম হতে পারে।

Google Pixel 12 Pro মডেলের আইডি GWU59 হবে বলে জানা গেছে এবং স্ক্রিন 1280 x 2824 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। Pixel 11 Pro ফোনের 1280 x 2856 পিক্সেল রেজোলিউশনের তুলনায় এটির ভার্টিক্যাল রেজোলিউশন 32 পিক্সেল কম।

Google Pixel 12 Pro XL ফোনটি G7U1Y মডেল আইডি সহ লিস্টেড হয়েছে। এই স্ক্রিনে 1344 x 2952 পিক্সেল রেজোলিউশন দেওয়া হতে পারে। Pixel 11 Pro XL ফোনটিতে 1344 x 2992 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এভাবে নতুন মডেলের ভার্টিক্যাল কাউন্ট 40 পিক্সেল কম হতে পারে।

এই তিনটি মডেলের হরিজেন্টাল রেজোলিউশনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন দেখা যাবে। তাই গুগল তাদের ডিসপ্লে ডিজাইনের বড়সড় পরিবর্তন করার বদলে আসপেক্ট রেশিওর ক্ষেত্রে সাধারণ ফেরবদল করতে পারে। তবে এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ এবং ফাইনাল পিক্সেল ডেনসিটি সম্পর্কে কিছু জানা যায়নি।

Google Pixel 12 Pro Fold ফোনে বড়সড় ডিসপ্লে আপগ্ৰেডের সম্ভাবনা

Google Pixel 12 সিরিজের সবচেয়ে বড় পরিবর্তন ফোল্ডেবল Pixel 12 Pro Fold ফোনের ক্ষেত্রে দেখা যাবে। GSMA ডেটাবেসে G4D5D মডেল আইডি লিস্টেড হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ইনার ডিসপ্লেতে 2296 x 2404 পিক্সেল রেজোলিউশন থাকতে পারে।

আগের Pixel 11 Pro Fold ফোনের ইনার ডিসপ্লেতে রেজোলিউশন 2076 x 2152 পিক্সেল দেওয়া হয়েছিল। অর্থাৎ নতুন মডেলের স্ক্রিনের পিক্সেল বাড়ানো হতে পারে। এর ফলে ডিসপ্লের পিক্সেল ডেনসিটি আরও সুন্দর হবে এবং টেক্সট ও ইমেজ আরও শার্প হবে বলে আশা করা হচ্ছে। স্প্লিট স্ক্রিন মাল্টি টাস্কিঙের সময় এটি সবচেয়ে উপযোগী হবে।

সবচেয়ে বড় কথা Pixel 12 Pro Fold ফোনটিতে প্রায় স্কোয়ার শেপের ডিসপ্লে দেওয়া হতে পারে। অর্থাৎ কোম্পানি তাদের বর্তমান ফোল্ডেবল ডিজাইন পুরোপুরি পাল্টে দেওয়ার বদলে আগের ডিজাইন‌ই আরও সুন্দর করে তুলতে পারে।

GSMA IMEI ডেটাবেস লিস্টিঙের মাধ্যমে ডিসপ্লে ছাড়া অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। এছাড়া সার্টিফিকেশন সাইটে ফোনটির ব্যাটারি, Tensor চিপ, ক্যামেরা এবং অন্যান্য হার্ডওয়্যার ডিসপ্লে ডিটেইলস লিস্টেড হয়নি। অন্যদিকে Pixel 12 Pro Fold ফোনের আউটার ডিসপ্লে সম্পর্কেও তথ্য প্রকাশ হয়নি।

জানিয়ে রাখি 2027 সালের আগস্ট মাসে আপকামিং Google Pixel 12 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে ফোনটি লঞ্চের এখনও বেশ কয়েক মাস দেরি আছে, তাই প্রকাশ্যে আসা ডিসপ্লে ফিচারের পরিবর্তন হতে পারে। ভবিষ্যতে আপকামিং Pixel 12 সিরিজ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

The post লিক হল Google Pixel 12 সিরিজের ডিসপ্লে ডিটেইলস, Pro Fold ফোনে পাওয়া যাবে উল্লেখযোগ্য আপগ্রেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/google-pixel-12-series-display-details-leaked-imei-listing-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 14:55:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84108 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি Samsung তাদের Galaxy F70 সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজের অধীনে Samsung Galaxy F70 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ সম্প্রতি Google Play Console Supported Devices List এবং ভারতের BIS লিস্টিঙে ফোনটি দেখা গেছে। এই ওয়েবসাইটে ফোনটি SM-E176E মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F70 5G স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F70 5G ফোনের লিস্টিং ডিটেইলস

Google Play Console সাপোর্টেড ডিভাইস লিস্টিঙে Samsung Galaxy F70 5G ফোনটি SM-E176E মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙে a17x কোডনেম দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় কথা Samsung Galaxy A17 5G ফোনটিও এই a17x কোডনেমের সঙ্গে জড়িত। তাই Galaxy F70 5G ফোনটি কোম্পানির Galaxy A17 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

Samsung Galaxy F70 5G ফোনের BIS লিস্টিং

ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy F70 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি SM-E176E/DS মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। BIS লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই Samsung তাদের ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে।

জানিয়ে রাখি আপকামিং Samsung Galaxy F70 5G ফোনটি কোম্পানির Galaxy F70 সিরিজের তৃতীয় মডেল হিসাবে পেশ করা হতে পারে। আগেই কোম্পানির পক্ষ থেকে Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানির Galaxy F70 Pro 5G ফোনটিও বাজারে পেশ করা হয়েছে। এবার Google Play Console ও BIS প্ল্যাটফর্মে Galaxy F70 5G ফোনটি দেখার পর এই সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের আশা বেড়ে গেছে।

আপকামিং Galaxy F70 5G ফোনটি Samsung Galaxy A17 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হলে, প্রসেসিঙের জন্য ফোনে Exynos 1330 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন, 16 মিলিয়ন কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 5MP ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্র সেন্সর থাকতে পারে। একইভাবে ফোনের ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্য এতে 25W চার্জিং ফিচার থাকতে পারে। Samsung ফোনটিতে 6 OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।

আপাতত আপকামিং Samsung Galaxy F70 5G ফোনের সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। এই ফোনটি মিড বাজেট রেঞ্জে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy F70 5G স্মার্টফোন, Google Play Console এবং BIS প্ল্যাটফর্মে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-india-launch-soon-google-play-console-bis-listing-know-details-in-bengali/feed/ 0
মাত্র 1,499 টাকা দামে লঞ্চ হল itel Care ফোন, রয়েছে বয়স্কদের জন্য SOS বাটন এবং King Voice সাপোর্ট https://www.91mobiles.com/bengali/itel-care-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/itel-care-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 13:50:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84102 ভারতে লঞ্চ হল itel Care ফিচার ফোন

The post মাত্র 1,499 টাকা দামে লঞ্চ হল itel Care ফোন, রয়েছে বয়স্কদের জন্য SOS বাটন এবং King Voice সাপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
itel ভারতের বাজারে তাদের নতুন ফিচার ফোন itel Care লঞ্চ করেছে। এই ফোনটি বয়স্ক ইউজারদের জন্য সুন্দর একটি বিকল্প। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সাধারণ কীপ্যাড ফোনের মতো শুধুমাত্র কলিং নয়, বরং বিশেষভাবে বয়স্ক মানুষদের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনে বড় ডিসপ্লে, বড় বাটন, ডেডিকেটেড SOS বাটন এবং King Voice ফিচার রয়েছে। সবচেয়ে বড় কথা itel Care কীপ্যাড ফোনের দাম মাত্র 1,499 টাকা। যারা বাড়ির বয়স্ক সদস্যদের জন্য কম দামে একটি বেসিক ও সেফ ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

itel Care ফোনের ফিচার

itel Care ফোনের একটি উল্লেখযোগ্য বিশেষত্ব হল রেড SOS বাটন। এই বাটন 2 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ফোনে সেভ করা সর্বোচ্চ পাঁচটি কন্ট্যাক্টে অ্যালার্ট SMS পাঠানো যাবে। এর পর ফোনটি একে একে ওই কন্ট্যাক্টগুলিতে কল করতে শুরু করে। প্রথমে Priority 1 হিসেবে সেট করা কন্ট্যাক্টে কল যায়। এর ফলে জরুরী পরিস্থিতিতে বয়স্ক ইউজাররা দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এই ফোনে King Voice ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ইংরেজি ও হিন্দি ভাষায় ছোট ম্যাসেজ, মেনু এবং ফোন কল আওয়াজের মাধ্যমে শোনা যায়। এর ফলে ছোট লেখা বা মেনু পড়তে সমস্যা হয় এমন ইউজারদের জন্য ফোনটি ব্যবহার করা আরও সহজ হয়ে উঠবে।

itel Care ফোনে 2.0-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এর সঙ্গে বড় বাটন এবং বড় ফাংশন আইকন রয়েছে, ফলে নম্বর ও অন্যান্য অপশন সহজেই দেখা যায়।

কলিঙের সময় স্পষ্ট ও জোরালো আওয়াজের জন্য এই ফোনে 2030 বক্স স্পিকারের সঙ্গে Audio PA দেওয়া হয়েছে। এছাড়াও এতে AI Call Noise Cancellation (AI ENC) রয়েছে, যা পারিপার্শ্বিক শব্দ কম করে কথাবার্তা আরও পরিষ্কার করে তোলে।

itel Care ফোনে চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে বাড়িতে উপস্থিত অন্য যে কোনো Type-C কেবলের সাহায্যে এই ফোনটি চার্জ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 1,150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে VGA ক্যামেরা, ওয়্যারলেস FM রেডিও ও রেকর্ডিং, Bluetooth এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এতে Dual LED টর্চ লাইট যোগ করা হয়েছে এবং সাইড সুইচের সাহায্যে এটি দ্রুত অন করা যায়।

itel Care ফোনে 500 কন্ট্যাক্ট সেভ করা যাবে। সবচেয়ে বড় কথা এই ফোনে কন্ট্যাক্টের সঙ্গে ছবি যোগ করা যায়। এর ফলে নাম পড়ার পরিবর্তে ছবি দেখেই পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিকে সহজে চেনা যাবে।

itel Care ফোনে 10 UI ভাষা এবং 22 রীডিং ভাষার সাপোর্ট রয়েছে। এই ফোনে 4MB + 4MB মেমরি দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি একটি Single SIM ফোন এবং এটি 2G GSM নেটওয়ার্কে কাজ করে।

itel Care ফোনের দাম

itel Care ফোনের দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ফোনটি বিভিন্ন রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি Black, Dark Green এবং Blue কালার অপশনে বাজারে আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সঙ্গে ফ্রি ব্যাক কভার দেওয়া হচ্ছে। এছাড়াও এই ফোনে 1 বছরের কাউন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে।

The post মাত্র 1,499 টাকা দামে লঞ্চ হল itel Care ফোন, রয়েছে বয়স্কদের জন্য SOS বাটন এবং King Voice সাপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/itel-care-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/feed/ 0