
ভিভো ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ X সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। vivo X500 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন এবং vivo X500 Pro ফোনের সম্পর্কে বিস্তারিত ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। আমরা এই পোস্টের মাধ্যমে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম vivo X500 Pro Max স্মার্টফোনের সম্পর্কে জানাতে চলেছি। এই স্মার্টফোনটি 200MP ক্যামেরা এবং MediaTek Dimensity 9600 Pro প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।
vivo X500 Pro Max ফোনের দাম
ভারতের বাজারে vivo X500 Pro Max স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 1,64,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB Storage অপশন 1,79,999 টাকা দামে পেশ করা হয়েছে। 3 ডিসেম্বর থেকে ভারতে vivo X500 Pro Max ফোনটির সেল শুরু হবে। এই স্মার্টফোনটি Apex Orange এবং Eternal Black কালার অপশনে কেনা যাবে। এছাড়া vivo X500 Pro Max ফোনের Photographer Kit এর দাম 2,29,999 টাকা রাখা হয়েছে। ফোনটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যার্টফর্মের মাধ্যমেই সেল করা হবে।
vivo X500 Pro Max ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro Max স্মার্টফোনে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1Hz-144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, Dolby Vision এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লে ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন পেয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 + IP69 রেটিং রয়েছে।

প্রসেসিঙের জন্য vivo X500 Pro Max ফোনটিতে 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 4.55 টপ ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9600 Pro অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে ফোনটি 35,06,783 AnTuTu বেঞ্চমার্ক স্কোর এবং Geekbench এ মাল্টি কোর টেস্টে 8993 স্কোর পেয়েছে। অন্যদিকে হেভি পারফরমেন্স ও গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4.7K Liquid cooling Vapor chamber দেওয়া হয়েছে। এই ফোনে Mali G2-Ultra NX জিপিইউ এবং LPDDR5X Ultra RAM রয়েছে।
vivo X500 Pro Max ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 50MP Sony LYTIA L910 ক্যামেরা দেওয়া হয়েছে। ভিভোর বক্তব্য অনুযায়ী এটি 3 ডিগ্রি Gimbal-Grade OIS সেন্সর রয়েছে, এর ফলে প্রফেশনাল স্টেবিলাইজেশন পাওয়া যায়।

এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.67 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 200MP Telephoto OIS সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 Pro Max ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে এফ/2.0 অ্যাপার্চার, 92 ডিগ্ৰি এফওভি এবং অটোফোকাস সাপোর্ট করে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi, Bluetooth 6.0, এবং NFC ফিচার দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo X500 Pro Max স্মার্টফোনটিতে 7,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি সিরিজের তিনটি ফোনের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। আমাদের টেস্টিঙে PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 20 ঘন্টা, 32 মিনিট পেয়েছে। সিরিজের অন্য দুটি ফোনের চেয়ে এই স্কোর অনেকটাই বেশি পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি vivo X500 Pro Max স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করতে সক্ষম।

ভিভো তাদের ‘এক্স’ সিরিজের মধ্যে দিয়ে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অ্যাডভান্স ক্যামেরা টেকনোলজি এবং ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্সের দিকে বিশেষ নজর দিচ্ছে। কোম্পানির নতুন vivo X500 Pro Max স্মার্টফোনের সঙ্গেও এই ধারা বজায় রেখেছে।যেসব ইউজাররা দূরের সাবজেক্টের ছবি তুলতে এবং জুম ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনের 200MP টেলিফটো লেন্স বেশ উপযোগী হয়ে উঠবে। X500 Pro Max ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে হাই পারফরমেন্স ও সুন্দর জুম ক্যামেরার পাশাপাশি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ ফোনের ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফলো করছে। হাই মেগাপিক্সেল ক্যামেরা ও হেভি প্রসেসিঙের পাশাপাশি যাদের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের এই ফোনটি দারুণ পছন্দ হবে।
যেসব ইউজাররা 2 লক্ষ টাকা বাজেট রেঞ্জে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য vivo X500 Pro Max স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া ইউজাররা এই প্রাইস রেঞ্জে Samsung Galaxy S26 Ultra, OPPO Find X10 Pro Max, iPhone 18 Pro Max এবং Google Pixel 11 Pro XL কোনগুলি দেখতে পারেন। জানিয়ে রাখি কিছুদিনের মধ্যেই ডিসেম্বর মাসে Motorola Signature 27 এবং iQOO 16 স্মার্টফোনদুটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই দুটি ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনগুলি vivo X500 Pro Max ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। 9 ডিসেম্বর Motorola Signature 27 স্মার্টফোনটি পেশ করা হবে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি।








