Apple এমন একটি কোম্পানি যাদের ফোন পুরনো হলেও চাহিদার ঘাটতি দেখা যায় না। সেকেন্ড হ্যান্ড আইফোনও প্রচুর পরিমাণে সেল হয়। আবার এক বা দুই জেনারেশন পুরনো আইফোন কম দামে বিক্রি করা হলেও গ্ৰাহকদের ঢল উপচে পড়ে। এই ধরনের ইউজারদের জন্য এবার একটা নতুন অফার জারি করা হয়েছে। অফারে iPhone 15 ফোনটি কেনা যাবে মাত্র 51,670 টাকার বিনিময়ে। এই ফোনটি 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, অর্থাৎ ফোনটির দামে 18 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
শপিং সাইট ফ্লিপকার্টে iPhone 15 ফোনে এই অফার দেওয়া হচ্ছে। iPhone 15 ফোনটির 128GB মডেল 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে শপিং সাইটে এই মডেল 56,900 টাকা দামে সেল করা হচ্ছে। এটি ফোনটির সেলিং প্রাইস, অর্থাৎ যে কোনো ব্যাক্তি এই দামে ফোনটি কিনতে পারবেন। আরও সহজভাবে বলতে গেলে 56,900 টাকার বিনিময়ে iPhone 15 ফোনটি কেনার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন নেই।
এছাড়াও ফ্লিপকার্ট থেকে iPhone 15 ফোনটি কেনার সময় SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,500 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। তবে সবচেয়ে লাভজনক ডিল পাওয়া যাচ্ছে Flipkart Axis এবং Flipkart SBI কার্ডের ওপর। এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে কোম্পানির পক্ষ থেকে 2,500 টাকা ছাড়ের পাশাপাশি 2,720 টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে। যারা এই দুটি কার্ড ব্যাবহার করে iPhone 15 ফোনটি কিনবেন তাঁরা মাত্র 51,670 টাকার বিনিময়ে, অর্থাৎ লঞ্চ প্রাইসের তুলনায় 18,329 টাকা কম দামে ফোনটি কিনতে পারবেন।
iPhone 15 ফোনের দামে এই অফার চলবে আগামী 15 মে পর্যন্ত। এটি বর্তমানে আইফোনের দামে সেরা ডিল। উপরোক্ত কার্ড থাকলে সস্তায় আইফোন কেনার এটি সুবর্ণ সুযোগ। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং সস্তায় ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
iPhone 15 ফোনটি লেটেস্ট iOS 26 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোম্পানির Apple A16 Bionic চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই হেক্সা-কোর প্রসেসর 3.46GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই প্রসেসর ভারতের বাজারে উপস্থিত 50 হাজার টাকার রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকেও টেক্কা দিতে পারে।
ফটোগ্রাফির জন্য iPhone 15 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 48MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চার ও 120˚ FoV এর ক্ষমতাসম্পন্ন 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/1.9 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
iPhone 15 ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1179 x 2556 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে XDR OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনের নাম রাখা হয়েছে Super Retina Display। এই স্ক্রিনের সুরক্ষার জন্য Ceramic Shield glass কোটিং রয়েছে। এছাড়াও এই ডিসপ্লে 2,000nits ব্রাইটনেস, Dolby Vision এবং XDR10 সাপোর্ট করে।
এই ফোনটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। iPhone 15 ফোনে 27W ওয়্যার্ড এবং 18W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। দুই জেনারেশন পুরনো iPhone 15 ফোনটি এখনও পর্যন্ত এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনকে টক্কর দিতে সক্ষম। ফোনটির প্রসেসর ও ক্যামেরা বেশ অ্যাডভান্স। স্ক্রিন কোয়ালিটি যে কোনো কন্টেন্ট দারুণ উপভোগ্য করে তোলে। ডিসকাউন্ট সহ এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি ডিল।
