bgmi unban in india : BGMI ফ্যানদের জন্য সুখবর, শীঘ্রই হতে পারে প্রত্যাবর্তন

জনপ্রিয় গেম Battlegrounds Mobile India (BGMI) প্লেয়াররা আবার খুব তাড়াতাড়ি এই গেমটি খেলতে পারবেন। কোম্পানি খুব তাড়াতাড়ি এই গেমের সার্ভার ইন্দিয়া-সিঙ্গাপুর থেকে বদলে ইন্দিয়া-মালয়েশিয়া করবে বলে খবর পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে অনেক প্লেয়ারদের আইডি ইন গেম সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না। অথচ র‍্যাঙ্কিং টেবিলে সেইসব আইডি শো করছে। এর সঙ্গে মাইগ্রেশন নোটিশ পাওয়া যাচ্ছে, যেখানে লেখা আছে যে আইডি আপনি সার্চ করছেন সেটি Battlegrounds Mobile India গেমে মাইগ্রেট করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ডেটা ট্রান্সফার প্রম্প্ট PUBG থেকে BGMI গেমে ডেটা ট্রান্সফারের সময় যেমন দেখা গিয়েছিল তেমনই।

BGMI এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। যদি এই ডেটা ট্রান্সফারের ঘটনা বাস্তবিক হয়ে থাকে তবে খুব তাড়াতাড়ি ভারত সরকারের তরফ থেকে BGMI এর ওপর থেকে ব্যানড তুলে নেওয়া হতে পারে। রিপোর্টে বলা হয়েছে এই খবরের ফলস্বরূপ দ্রুত এই গেম আনব্যানডের তারিখ ভাইরাল হচ্ছে। গেমে কিছু প্লেয়ারদের আইডি খুঁজতে গিয়ে যখন ‘অ্যাকাউন্ট মাইগ্রেশন’ দেখতেঁ পাওয়ায় ফ্যানদের মধ্যে এইসব ধারণা তৈরি হয়েছে।

কেন ব্যানড হয়েছে BGMI?

গত 28 জুলাই, 2022 তারিখে ভারত সরকারের আদেশে গুগল এবং অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে ক্রাফটনের এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটি সরিয়ে দেয়। দেশের সরকার অভ্যন্তরীণ সুরক্ষা এবং নাগরিকদের ডেটা প্রাইভেসির কথা চিন্তা করে চাইনিজ অ্যাপ ব্যানড করার জন্য আইটি আইনের আওতায় BGMI ব্যানড করা হয়। 2020 থেকে শুরু করে এখনও পর্যন্ত ভারত সরকার টেনসেন্ট কোম্পানির PUBG সহ 300টিরও বেশি অ্যাপ ব্যানড করেছে।

PUBG এবং Free Fire ব্যানড

জানিয়ে রাখি BGMI আসলে টেনসেন্ট কোম্পানির জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম PlayerUnknown’s Battlegrounds (PUBG) এর ভারতীয় ভেরিয়েন্ট। ভারত সরকার অনেক আগেই PUBG গেমটি ব্যানড করে দিয়েছিল। পাবজি ব্যানড করার পর ক্রাফটন এই গেমটি BGMI নামে ভারতে লঞ্চ করেছিল। গেমটি লঞ্চের পর থেকেই ভারতীয় প্লেয়ারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। একইভাবে Garena কোম্পানির Free Fire গেমটি ব্যানড হওয়ার পর কোম্পানি Garena Free Fire Max গেমটি লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here