ব্ল‍্যাকবেরী ইভল্ভ হল লঞ্চ, 6 জিবি র‍্যাম ও 6 ইঞ্চি ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, ওয়ানপ্লাস ও স‍্যামসাঙের যোগ্য প্রতিদ্বন্দ্বী

গত মাসে ব্ল‍্যাকবেরী ভারতে তাদের দুর্দান্ত স্মার্টফোন ব্ল‍্যাকবেরী কী2 লঞ্চ করেছে। গত 31শে জুলাই থেকে দেশে ফোনটির সেল শুরু হয়ে গেছে। আজ আবার ব্ল‍্যাকবেরী ভারতে তাদের দুটি অসাধারণ ফোন নিয়ে এসেছে। ব্ল‍্যাকবেরীর পক্ষ থেকে ইভল্ভ এক্স ও ইভল্ভ নামে দুটি ফোন লঞ্চ করা হয়েছে। ব্ল‍্যাকবেরী ইভল্ভ 24,990 টাকা দামে ও ইভল্ভ এক্স 34,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

ব্ল‍্যাকবেরী ইভল্ভ এক্স
ব্ল‍্যাকবেরীর এই ফোনটি 18:9 আসপেক্ট রেশিওসহ বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 1080 × 2160 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.5ডি কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত ও 64বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে।

কোম্পানি ফোনটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে এবং সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

সিকিউরিটির জন্য ব্ল‍্যাকবেরী ইভল্ভ এক্সে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে ইউএসবি টাইপ সি ও ওটিজি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে কোয়ালকম কুইক চার্জ 3.0 সাপোর্টেড 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ওয়ারলেস টেকনিকেও চার্জ করা যায়।

ব্ল‍্যাকবেরী ইভল্ভ
এই ফোনটিতেও 18:9 আসপেক্ট রেশিওসহ বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এতেও 1080 × 2160 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 64বিট 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে।

এই ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম আছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এতেও ডুয়েল রেয়ার ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 13 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনের কানেক্টিভিটি ফিচার হুবহু ব্ল‍্যাকবেরী ইভল্ভ এক্সের মত। ফেস আনলক, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি ও ওটিজির সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ভারতে এই ফোনদুটি অপ্টিমাস ইনফ্রাকম দ্বারা পেশ করা হয়েছে। ব্ল‍্যাকবেরী ইভল্ভ এক্স আগস্টের শেষের দিকে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে। ব্ল‍্যাকবেরী ইভল্ভ ফোনটির সেল সেপ্টেম্বরে শুরু হবে। ফোনদুটির ওপর রিলায়েন্স জিওর পক্ষ থেকে 3,950 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here