Home খবর লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটার CE 04 এর ঝলক, জেনে নিন বিস্তারিত

লঞ্চের আগেই সামনে এল BMW এর প্রথম ইলেকট্রিক স্কুটার CE 04 এর ঝলক, জেনে নিন বিস্তারিত

BMW Motorrad দ্বারা নতুন দিল্লিতে আয়োজিত ফেস্টিভ্যাল কনসেপ্ট ইভেন্ট জয়টাউনের সময়
তাদের নতুন ইলেকট্রিক স্কুটার CE 04 টিজ করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের টিজার থেকে এটা স্পষ্ট যে শীঘ্রই আমরা এই স্কুটারটি ভারতীয় মার্কেটে দেখতে পাব। এখনও পর্যন্ত এর ভারত লঞ্চ ডেট সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু BMW CE 04 ইলেকট্রিক স্কুটারটির কনসেপ্ট প্রথমবার 2020 সালে সামনে আনা হয়েছিল। ভারতের আগে, এই ব্যাটারি চালিত স্কুটারটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মার্কেটে আগে থেকেই সেল করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন S16 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত

ফিচার

BMW এর এই ইলেকট্রিক স্কুটারটি অন্যান্য দেশে সেল হচ্ছে, তাই এর ফিচার এবং রেঞ্জ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। মনে করা হচ্ছে যে এটি একই ফিচার এবং স্পেসিফিকেশন সহ ভারতে পেশ করা হবে। এই ই-স্কুটারে উপস্থিত ফিচারগুলির মধ্যে এতে স্মার্টফোন কানেক্টিভিটি, ইন্টিগ্রেটেড ম্যাপ এবং রাইড মোড রিডআউট সহ একটি 10.25-ইঞ্চি HD TFT ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে 15 ইঞ্চি হুইল রয়েছে।

BMW CE 04 ইলেকট্রিক স্কুটার

BMW CE 04 ইলেকট্রিক স্কুটারের দাম

মার্কিন মার্কেটে BMW CE 04 ইলেকট্রিক স্কুটারের দাম $11,795 (প্রায় 9.71 লাখ টাকা)। ভারতীয় মার্কেটেও কোম্পানি এই ই-স্কুটারটিকে কাছাকাছি দামে পেশ করতে পারে। তবে লঞ্চের সময় এই ই-স্কুটারটির নিশ্চিত দাম জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন