অবশেষে রিলিজ হল Broken News এর ট্রেলার। যারা দীর্ঘদিন ধরে এই ওয়েব সিরিজের ট্রেলারের জন্য অপেক্ষা করছিলেন তারা এবার এই নতুন ওয়েব সিরিজের ট্রেলারটি দেখতে পারবেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী Sonali Bendre, OTT তে ডেবিউ করতে চলেছেন। এছাড়াও, ‘পাতাল লোক’ থেকে বিখ্যাত হওয়া Jaideep Ahlawat কেও এই ওয়েব সিরিজে দেখা যাবে। এছাড়াও প্রতিভাবান অভিনেত্রী এবং Mirzapur খ্যাত Shriya Pilgaonkar ও এই সিরিজে অভিনয় করবেন। ‘The Broken News ‘-এর ট্রেলারটি বেশ ধামাকাদার। এই পোস্টে আপনাদের জানাবো যে এই সিরিজটি কখন এবং কোথায় স্ট্রিম করা হবে।
Broken News এই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে
Sonali Bendre এর আসন্ন The Broken News ওয়েব সিরিজ ZEE5-এ স্ট্রিম করা হবে। তবে এই সিরিজের রিলিজ ডেট সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে যে শীঘ্রই এই ওয়েব সিরিজ এর রিলিজ ডেট প্রকাশ করা হবে।
মিডিয়ার ভেতরের সত্য তুলে ধরবে এই ওয়েব সিরিজ
আসন্ন ওয়েব সিরিজ The Broken News’-এর ট্রেলার থেকেই স্পষ্ট যে এটি মিডিয়ার কর্মকান্ডকে ঘিরেই আবর্তিত হবে। এই সিরিজে সোনালি, জয়দীপ এবং শ্রিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তারুক রায়না, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফয়সাল রশিদ, কিরণ কুমার, আকাশ খুরানা এবং সঞ্জিতা ভট্টাচার্যকে।
The Broken News ওয়েব সিরিজের কাহিনি
The Broken News সিরিজের ট্রেলার থেকে এটা স্পষ্ট যে এখানে দুটি প্রতিদ্বন্দ্বী নিউজ নেটওয়ার্ককে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যাবে। একদিকে থাকবে আওয়াজ ভারতী, একটি স্বাধীন, নৈতিক সংবাদ চ্যানেল, যার নেতৃত্বে থাকবেন আমিনা কুরেশি (সোনালি বেন্দ্রে)। অন্যটি হল জোশ 24/7 নিউজ চ্যানেল, যার প্রধান সম্পাদক হবেন দীপঙ্কর সান্যাল (জয়দীপ আহলাওয়াত)।
