Home টপ সংগ্রহ দেখে নিন এক বছর ভ্যালিডিটি সহ BSNL প্রিপেইড প্ল্যানের লিস্ট, বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি

দেখে নিন এক বছর ভ্যালিডিটি সহ BSNL প্রিপেইড প্ল্যানের লিস্ট, বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি

বর্তমানে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল গোটা দেশ জুড়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। কোম্পানি তাদের ইউজারদের খুশি করার জন্য প্রতিনিয়ত নতুন রিচার্জ প্ল্যান পেশ করে। যেসব BSNL ইউজাররা দীর্ঘমেয়াদী প্ল্যান খুঁজছেন, এই পোস্টটি তাদের জন্য যথেষ্ট উপযোগী হবে। এই পোস্টের মাধ্যমে BSNL এর এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানো হল।

BSNL এর 365 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

BSNL এর 1,198 টাকা দামের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 365 দিনের প্রিপেইড প্ল্যানে 3GB ডেটা এবং প্রতিমাসে 300 মিনিট পর্যন্ত ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিমাসে 30 SMS বেনিফিট দেওয়া হয়। প্ল্যানটির বেনিফিট প্রতি মাসের শুরুতে আপডেট হয়ে যাবে।

BSNL এর 1,499 টাকা দামের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 1,499 টাকা দামের প্রিপেইড প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস এবং সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 24GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 336 দিন।

BSNL এর 1,999 টাকা দামের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 1,999 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এর সঙ্গে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 80Kbps হয়ে যায়। এছাড়াও প্ল্যানটিতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে আনলিমিটেড সং চেঞ্জ, লোকধুন কন্টেন্ট ও ইরোস নাও সাবস্ক্রিপশন এবং ফ্রি পিআরবিটি পাওয়া যায়।

BSNL এর 2,399 টাকা দামের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

BSNL এর 395 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ডেটার পাশাপাশি গোটা দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যানের 30 দিনের জন্য ফ্রি পিআরবিটি এবং ইরোস নাও সাবস্ক্রিপশন ও লোকধুন কন্টেন্ট পাওয়া যায়।

BSNL এর 2,999 টাকা দামের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

বিএসএনএলের এই নতুন প্ল্যানে 365 দিন আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা এবং ডেইলি 100 এসএমএস উপভোগ করা যায়।