Highlights
- BSNL এক লক্ষেরও বেশি সাইটে 4G আনতে চলেছে।
- BSNL 4G ভারতে TCS-এর সাথে মোতায়েন করা হবে।
- BSNL 24,500 কোটি টাকারও বেশি মূল্যের সরঞ্জাম পাবে।
- BSNL 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে।
BSNL 4G-এর জন্য অপেক্ষারত ভারতীয়দের জন্য রয়েছে দারুণ খবর। কোম্পানিটি দেশের প্রায় 1 লাখ সাইটে তাদের 4G নেটওয়ার্ক শুরু করতে চলেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL বোর্ড থেকে অনুমোদন পেয়েছে এবং এখন টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সরকারি টেলিকম কোম্পানিকে প্রায় 24,500 কোটি টাকার সরঞ্জাম সরবরাহ করবে। এখানে লক্ষণীয় বিষয়টি হল BSNL 4G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে ভারতীয় হবে। আরও পড়ুন: দেখে নিন Xiaomi 13 এর প্রথম লুক, লঞ্চের আগেই জেনে নিন স্পেসিফিকেশন
1 লক্ষ সাইটে শুরু হবে BSNL 4G নেটওয়ার্ক
ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের মধ্যে কথা হয়েছিল যে TCS কোম্পানি BSNL এর 4G নেটওয়ার্ক 1 লক্ষ সাইটে আনতে 4G সরঞ্জাম সরবরাহ করবে। এই চুক্তির জন্য এখন BSNL বোর্ডের অনুমতি পাওয়া গেছে। এই অনুমোদনের পরে, TCS কর্তৃক BSNL কে 24,556.37 কোটি টাকার সরঞ্জাম দেওয়া হবে।
BSNL এবং TCS-এর মধ্যে চুক্তির অধীনে Tata Consultancy Services Company আগামী 10 বছরের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডকে তাদের টেকনিক এবং উপকরণ সরবরাহ করবে। এতে TCS কর্তৃক সিস্টেম ইন্টিগ্রেটর (SI) এর কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। চুক্তি অনুসারে, এই নেটওয়ার্ক equipment গুলির মোট খরচ হবে প্রায় 13,000 কোটি টাকা। অন্যদিকে TCS এর সাথেই Tejas Networks BSNL এর জন্য 4G সরঞ্জাম তৈরি করবে। আরও পড়ুন: Amazon থেকে অর্ডার করা হয় 12 হাজার টাকার প্রোডাক্ট, বাক্স থেকে বেরালো চাট মশলার প্যাকেট
BSNL 4G লঞ্চ হতে এত দেরি হচ্ছে কেন?
বোর্ডের তরফে সম্মতি দেওয়া হলেও এখনও BSNL 4G নেটওয়ার্ক লাইভ হতে কিছুটা সময় লাগবে। ET-এর রিপোর্ট অনুযায়ী, BSNL কোম্পানি এখন বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে টেলিকমিউনিকেশন বিভাগের (DoT) কাছে যাবে। তারপর টেলিকমিউনিকেশন বিভাগ তাদের খসড়া তৈরি করে মন্ত্রীদের (GoM) কাছে পাঠাবে।
টেলিকমিউনিকেশন বিভাগ এবং মন্ত্রকের অনুমোদন পাওয়ার পরেই BSNL কোম্পানি TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসকে অর্থ প্রদান করে 4G সরঞ্জাম কিনতে পারবে। এই প্রসেসটি Reliance Jio এবং Airtel এর মতো টেলিকম কোম্পানিগুলোর তুলনায় কিছুটা দীর্ঘ, আর সেইজন্যই ভারতে BSNL 4G লঞ্চে দেরি হচ্ছে। আরও পড়ুন: 100W চার্জিং এবং 32MP সেলফি ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
