400GB পর্যন্ত ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং 300Mbps পর্যন্ত স্পীডের সঙ্গে BSNL এর দুর্দান্ত প্ল‍্যান, দাম শুরু 449 টাকা থেকে

গত বছর অক্টোবর মাসে ভারত সরকারের অধীনস্থ টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL 449 টাকা দাম থেকে শুরু লিমিটেড সময়ের জন্য ভারত ফাইবার প্ল‍্যান পেশ করেছিল। আবার এই প্ল‍্যানগুলি এই বছর অর্থাৎ 2021 সালের জুলাই মাস পর্যন্ত প্ল‍্যানগুলি কার্যকর করা হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত কোম্পানি এই প্ল‍্যানগুলির ভ‍্যালিডিটি বাড়ানো সম্পর্কে কিছু জানায়নি, তাই মনে করা হয়েছিল প্ল‍্যানগুলি হয়ত বন্ধ করে দেওয়া হবে। তবে বন্ধ করার বদলে প্ল‍্যানগুলি আবার চালু করা হয়েছে। এছাড়াও BSNL আলাদা ভাবে Air Fiber Plans লঞ্চ করেছে। কোম্পানি মনে করছে এই প্ল‍্যানগুলির মধ্য দিয়ে ভারতীয় টেলিকম সেক্টরের বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে কড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

90 দিনের জন্য পাওয়া যাবে BSNL Bharat Fibre

এই প্ল‍্যানগুলি 90 দিনের প্রমোশনাল পিরিয়ডের জন্য পেশ করা হয়েছে। কেরল টেলিকমের রিপোর্ট অনুযায়ী BSNL নতুন 30 এমবিপিএস থেকে 70 এমবিপিএস পর্যন্ত স্পীডযুক্ত এয়ার ফাইবার প্ল‍্যান লঞ্চ করেছে। এগুলির দাম শুরু 449 টাকা থেকে।

BSNL Bharat Fibre এর 449 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যান

এই প্ল‍্যানটিকে ফাইবার বেসিক প্ল‍্যান‌ও বলা হয়। এই প্ল‍্যানে 30 এমবিপিএস স্পীডে FUP লিমিটসহ 3.3 টিবি অর্থাৎ 3,300 জিবি ইন্টারনেট দেওয়া হয়। এফ‌ইউপি লিমিট শেষ হয়ে যাওয়ার পর ডেটার স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যায়। এই প্ল‍্যানটি সিলেক্ট করলে ইউজাররা ভারতের যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

BSNL Bharat Fibre এর 799 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যান

কোম্পানির 799 টাকা দামের ভারত ফাইবার প্ল‍্যানেও এফ‌ইউপি লিমিটসহ 3.3 টিবি অর্থাৎ 3,300 জিবি ডেটা দেওয়া হয় তবে এক্ষেত্রে স্পীড থাকে 100 এমবিপিএস। এফ‌ইউপি লিমিট শেষ হয়ে গেলে এই প্ল‍্যানের ক্ষেত্রেও স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যায়।

BSNL এর 999 টাকা দামের Premium Fibre ব্রডব্যান্ড প্ল‍্যান

এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজাররা 200 এমবিপিএস স্পীডে 3.3 টিবি ডেটা পাবেন। এই প্ল‍্যানের এফ‌ইউপি ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যায়। এই প্ল‍্যানের সঙ্গে ভারতের যে কোনো ফোন নাম্বারে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানের সঙ্গে Disney+ Hotstar এর ফ্রি মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হয়।

BSNL এর 1,499 টাকা দামের Ultra Fibre ব্রডব্যান্ড প্ল‍্যান

কোম্পানির এই প্ল‍্যানে 300 এমবিপিএস স্পীডে 4 টিবি ডেটা দেওয়া হয়। তবে এই প্ল‍্যানের এফ‌ইউপি লিমিট শেষ হলে স্পীড 4 এমবিপিএসে নামে। এই প্ল‍্যানেও ভারতের যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও Disney+ Hotstar এর ফ্রি মেম্বারশিপ পাওয়া যায়। তবে এই প্ল‍্যানটি কিছু বাছাই করা সার্কেলে কার্যকর।

BSNL এর 899 টাকা দামের Air Fibre Value Plan

কোম্পানির এই প্ল‍্যানটির দাম 899 টাকা। এই প্ল‍্যানে এফ‌ইউপি লিমিটসহ 50 এমবিপিএস স্পীডে 3.3 টিবি ডেটা পাওয়া যায়। এফ‌ইউপি লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট ডেটার স্পীড 6 এমবিপিএসে নেমে আসে। এই প্ল‍্যানে যে কোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।

BSNL এর 1,199 টাকা দামের Air Fibre Premium Plan

1,199 টাকা দামের প্রিমিয়াম প্ল‍্যানে ইউজারদের FUP লিমিটের সঙ্গে 70 এমবিপিএস স্পীডে 3,300 জিবি ডেটা পাওয়া যায়। এফ‌ইউপি লিমিট শেষ হয়ে যাওয়ার পর ডেটার স্পীড 10 এমবিপিএস হয়ে যায়। এছাড়া গ্ৰাহকদের এই প্ল‍্যানে 2,000 টাকা অতিরিক্ত চার্জের বিনিময়ে স্ট‍্যাটিক আইপি অ্যাড্রেস এর অপশন বাছাই করার সুযোগ দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here