Home খবর BSNL এর ধামাকাদার প্ল্যান! 599 টাকায় পাবেন 3300GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা

BSNL এর ধামাকাদার প্ল্যান! 599 টাকায় পাবেন 3300GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা

সরকারি টেলিকম কোম্পানি BSNL এর কাছে তাদের ইউজারদের জন্য একাধিক সস্তা এবং ভাল প্ল্যান রয়েছে। কোম্পানি শুধুমাত্র প্রিপেইড প্ল্যান ই নয় না বরং কম দামে অনেক সুবিধা সহ পোস্টপেড প্ল্যান ও প্রদান করে। আসলে, BSNL Bharat Fiber এর মাধ্যমে ইউজারদের হোম সার্ভিস অফার করে। ভারত ফাইবারের তালিকায়, কম দামে একাধিক প্ল্যান রয়েছে, যা হাই স্পিড ডেটা সহ সেরা সুবিধা দেয়। আপনি যদি একটি লো বাজেট ব্রডব্যান্ড প্ল্যান খুঁজে থাকেন, তাহলে BSNL-এর সাথে এই সস্তা প্ল্যানটি দেখতে পারেন। যেখান 599 টাকায়3300GB ডেটা পাওয়া যাবে।

BSNL এর টাকার 599 টাকার Bharat Fibre প্ল্যান

599 টাকার এই প্ল্যানে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, তবে এই প্ল্যানে যে পরিমাণ ডেটা দেওয়া হচ্ছে সেটাই এই প্ল্যানের বিশেষত্ব।এই প্ল্যানে, ইউজারদের 60Mbps স্পিড এর সাথে 3.3TB মাসিক ডেটা (3300GB ডেটা) দেওয়া হচ্ছে। অন্যদিকে FUP লিমিট সম্পূর্ণ হওয়ার পরে, এর স্পিড কমে 2Mbps-এ পৌঁছে যাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও দেওয়া হচ্ছে।

90 % ডিসকাউন্ট পাওয়া যাবে

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি প্রথম মাসের বিল এ 90 শতাংশ ছাড় (500 টাকা পর্যন্ত) দিচ্ছে। কিন্তু, এই প্ল্যানে কোনও বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। এই প্ল্যানের সাথে যদি কিছু OTT সাবস্ক্রিপশন এর সুবিধা থাকত, তাহলে এই প্ল্যানটিকে টেক্কা দেওয়ার ক্ষমতা খুব টেলিকম কোম্পানির কাছেই থাকত।

GST দিতে হবে 18%

আপনি যদি বাড়ি থেকে কাজ করে থাকেন বা অনলাইনে পড়াশোনা করেন তাহলে আপনি এই দুর্দান্ত প্ল্যানটি বেছে নিতে পারেন। দাম অনুসারে এই প্ল্যানটিতে ভালো স্পিড দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি যে 599 টাকার এই প্ল্যানে 18 শতাংশ GST চার্জ করা হবে।

দ্রষ্টব্য: BSNL এর এই প্ল্যানগুলি সারা দেশে বিভিন্ন সার্কেলে বিভিন্ন অফার সহ আসে। তবে 91Mobiles আপনাদের পরামর্শ দেবে যে এই প্ল্যানটি নেওয়ার আগে কোম্পানির সাইটে অথবা BSNL কাস্টমার কেয়ার থেকে প্ল্যানটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। উপরে বলা প্ল্যানটি রাজস্থান সার্কেলের সাইটে দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন