Jio কে পেছনে ফেলে BSNL এর নতুন চাল, এই প্ল‍্যানে পাওয়া যাবে 90% ডিসকাউন্ট

দীপাবলির আগে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের গ্ৰাহকদের জন্য একটি সুন্দর অফার পেশ করেছে। এই অফারের মাধ্যমে কোম্পানি একদিকে যেমন টেলিকম সেক্টরের গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে তেমনই আবার অন‍্যান‍্য টেলিকম কোম্পানিগুলিকেও টক্কর দিতে চাইছে। কোম্পানির পক্ষ থেকে গোটা দেশে নতুন ভারত ফাইবার (FTTH) ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য দীপাবলি ধামাকা অফার 2021 পেশ করেছে। আমাদের পাওয়া রিপোর্ট অনুযায়ী BSNL নতুন ডিসকাউন্ট প্ল‍্যান শুরু করেছে। এই প্ল‍্যানে নতুন গ্ৰাহকদের সর্বোচ্চ 90% পর্যন্ত ছাড় দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন অফার সম্পর্কে।

BSNL এর অফার

কেরল টেলিকমের রিপোর্ট থেকে জানা গেছে BSNL নভেম্বর 2021 এ অ্যাক্টিভ সমস্ত নতুন ভারত ফাইবার কানেকশনের জন্য মাসিক রেটে 90% ছাড় দিচ্ছে। তবে গ্ৰাহকরা যে কোনো FTTH প্ল‍্যানে সর্বোচ্চ 500 টাকার ছাড় উপভোগ করতে পারবেন। এই নতুন দীপাবলি অফার ছাড়াও বিএস‌এন‌এল FTTH গ্ৰাহকদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

জানিয়ে রাখি, বিএস‌এন‌এল দীপাবলি স্পেশাল ডিসকাউন্ট স্কীম 1 নভেম্বর 2021 থেকে পরবর্তী 90 পর্যন্ত বৈধ। অর্থাৎ 1 নভেম্বর 2021 থেকে আগামী 29 জানুয়ারি 2022 পর্যন্ত অ্যাক্টিভ নতুন এফটিটিএইচ কানেকশনের ক্ষেত্রে এই দীপাবলি স্পেশাল 90% ছাড় উপভোগ করা যাবে। এই অফার উপভোগ করতে চাইলে শীঘ্রই এই অফারটির জন্য নাম নথিভুক্ত করুন।

BSNL এর 399 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির পক্ষ থেকে ভারত ফাইবার (FTTH) ব্রডব্যান্ড প্ল‍্যানের মধ্যে ফাইবার এক্সপেরিয়েন্স 399 টাকার প্ল‍্যানটি বর্তমান সময় থেকে 90 দিনের জন্য আবার লঞ্চের ঘোষণা করেছে। মনে করিয়ে দিই শুরুতে BSNL তাদের এই প্ল‍্যানটি গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরল সার্কেলে লঞ্চ করেছিল।

এরপর 17 অক্টোবর 2021 এ কোম্পানির পক্ষ থেকে প্ল‍্যানটি বন্ধ করে দেওয়া হয়। কারণ এই প্ল‍্যানটি 90 দিনের প্রমোশনাল টাইম হিসেবে পেশ করা হয়েছিল। তবে কোম্পানি দীপাবলির অবসরে আবারও 90 দিনের জন্য এই প্ল‍্যানটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত যেসব গ্ৰাহকরা কম খরচে সুন্দর ব্রডব্যান্ড প্ল‍্যান উপভোগ করতে চান তাদের জন্য এই প্ল‍্যানটি একটি সুন্দর অপশন হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here