Jio 4G কে টক্কর দিতে প্রস্তুত BSNL , এবার দীর্ঘ সময়ের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এই সুবিধা

সরকারী মালিকানাধীন টেলকো ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 31 মার্চ, 2022 পর্যন্ত বিনামূল্যে 4G সিম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি এই অফারটি টেলিকম সার্কেলে প্রসারিত করেছে এবং অন্যান্য টেলিকম সার্কেলেও এই অফারটি প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। বিনামূল্যে সিম কার্ড দেওয়ার এই অফারটি BSNL 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সমযয়ের জন্য চালু করেছিল। এই অবস্থায় যদি আপনি যদি আপনার বিদ্যমান মোবাইল নম্বরটি BSNL-এ পোর্ট করতে চান, তবে এটি সঠিক সময় কারণ এই সময়ে আপনি BSNL 4G সিম কার্ড একেবারে বিনামূল্যে পেতে পারেন।

BSNL Free Sim

সিম এক্টিভেট করার সময়, নতুন বা MNP গ্রাহকদের শুধুমাত্র রিচার্জের টাকা দিতে হবে। BSNL এর কাছে ইতিমধ্যেই 106 টাকা থেকে শুরু হওয়া প্রিপেইড প্ল্যান ভাউচারগুলির একটি বিশাল তালিকা রয়েছে৷

এভাবে পাওয়া যাবে BSNL-এর 4G সিম

BSNL এর ফ্রি সিম পাওয়ার জন্য গ্রাহকদের নিকটতম BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্রে বা নিকটস্থ BSNL খুচরা বিক্রেতার দোকানে পরিচয়পত্রের পাশাপাশি ঠিকানার প্রমাণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। দয়া করে মনে রাখবেন যে এই অফারটি বর্তমানে শুধুমাত্র BSNL কেরালা টেলিকম সার্কেলে উপলব্ধ। এছাড়াও, আপনাদেরকে জানিয়ে রাখি যে BSNL-এর 4G সিম কার্ড কিনলে এখন অনেক সুবিধা পাওয়া যাচ্ছে।

ফ্রি 5GB ডাটা

সম্প্রতি, কোম্পানি টুইট করে স্পষ্ট জানিয়েছে যে এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে, যা শুধুমাত্র আগামী 15 জানুয়ারি পর্যন্ত বৈধ হবে। অর্থাৎ, যে কোনও মোবাইল গ্রাহক যারা Number port করে BSNL-এর সাথে যুক্ত হতে চায়, তারা 15 জানুয়ারির আগে তা করলে 5 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এই ডেটার বৈধতা থাকবে 30 দিন, যা নির্বাচিত প্ল্যানের বৈধতা অনুযায়ীও কাজ করবে। BSNL নম্বর পোর্ট করা ইউজারদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও শেয়ার করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here