Home খবর দাম বাড়াল Jio, উল্টো দিকে এই কোম্পানি 100 টাকা কমাল প্ল্যানের দাম, জেনে নিন বিস্তারিত

দাম বাড়াল Jio, উল্টো দিকে এই কোম্পানি 100 টাকা কমাল প্ল্যানের দাম, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি Jio এবং Airtel তাদের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। উল্টো দিকে দেশের সরকারি টেলিকম কোম্পানি তাদের একটি প্ল্যানের দাম 100 টাকা কমিয়ে দিয়েছে। BSNL এর এই Wifi প্ল্যানে 1 মাসের জন্য ফ্রি কলিং এবং ডেটা পাওয়া যায়। BSNL এর এই প্ল্যানের দাম আগে 499 টাকা ছিল, এখন দাম পরিবর্তনের পর দাম কমে 399 টাকা হয়ে গেছে। নিচে এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

মনসুন ডবল বোনাঞ্জা অফার

জানিয়ে রাখি BSNL ফাইবার বেসিক প্ল্যানে মনসুন ডবল বোনাঞ্জা অফার দেওয়া হচ্ছে। এই অফারের সাহায্যে কোম্পানি ভারত ফাইবার (FTTH) এর প্রসার ঘটাতে চাইছে। কোনো বর্তমান ইন্টারনেট ইউজার তাদের উপস্থিত ইন্টারনেট কানেকশন বদলাতে চাইলে বা আপগ্রেড করাতে চাইলে এই প্রমোশনাল অফার উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অফার কিনে নেওয়া উচিৎ।

এই প্ল্যানে 60MBPS পর্যন্ত স্পীডে 1000GB ডেটা পাওয়া যায়, এরপর স্পীড কমে 4MBPS হয়ে যায়। এই প্ল্যানটি রিচার্জ করে গ্রাহকরা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল উপভোগ করতে পারবেন।

BSNL এর এই অফারটি উপভোগ করার জন্য 1800-4444 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘Hi’ লিখে পাঁঠাতে হবে। কোম্পানির এই অফার ব্রডব্যান্ড বাজারে নতুন জোয়ার আনবে বলে আশা করা হচ্ছে।