দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL মার্কেটে অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য একটি সুন্দর অফার নিয়ে এসেছে। এই অফারের মধ্য দিয়ে কোম্পানি তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে চাপে ফেলার পাশাপাশি তাদের গ্ৰাহকদের খুশি করার চেষ্টা করছে। কোম্পানির পক্ষ থেকে তাদের সমস্ত সার্কেলে 100 টাকার প্রিপেইড টপ আপ প্ল্যান রিচার্জে ফুল টকটাইম দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী 20 আগস্ট, 2021 পযর্ন্ত গোটা দেশে BSNL এর সবকটি সার্কেলে কোম্পানির প্রিপেইড গ্ৰাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই অফারটি মন ভরে উপভোগ করার জন্য তিন মাস সময় আছে।
প্রাইভেট কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা
BSNL তাদের এই নতুন অফারের মধ্য দিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সময়ে কোনো প্রাইভেট কোম্পানিই তাদের গ্ৰাহকদের টপ আপ প্ল্যান রিচার্জ করলে ফুল টকটাইমের সুবিধা দেয় না। মহামারি চলাকালীন এই ধরনের অফারে গ্ৰাহকদের সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে।
এক্সট্রা ভ্যালিডিটির সঙ্গে BSNL দিচ্ছে 100 ফ্রি কলিং মিনিট
মনে করিয়ে দিই কিছু দিন আগে কোম্পানি করোনা ভাইরাসের প্রভাব দেখে দেশে ভ্যালিডিটি এক্সটেনশন ও বিনামূল্যে 100 কলিং মিনিট দেওয়ার কথা ঘোষণা করেছিল। BSNL জানিয়েছে, তারা প্রভাবিত প্রিপেইড গ্ৰাহকদের প্ল্যানের ভ্যালিডিটি 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কোনো রিচার্জ না করেও দুই মাস পরিষেবা পাওয়া যাবে।
এই এক্সটেনশনের জন্য ইউজারদের এক টাকাও খরচ করতে হবে না। এছাড়াও গ্ৰাহকদের 100 টাকা ফ্রি কলিং বেনিফিট দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যাক্তির প্রিপেইড প্ল্যান 1 এপ্রিল অথবা তার পরে শেষ হয়েছে তবে তারা দুই মাস ফ্রি কলিং পাবেন।
কোন কোন প্ল্যানে বেশি ভ্যালিডিটি?
জানিয়ে রাখি BSNL এর PV107, PV197 এবং PV397 এই তিনটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানগুলির ভ্যালিডিটি বিনামূল্যে আগামী 31 মে, 2021 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউজারদের ফোনের ইনকামিং ভয়েস কল পরিষেবা বন্ধ হবে না। যাদের প্ল্যান গত 1 এপ্রিল, 2021 অথবা পরে শেষ হয়েছে তারা এই সুবিধা পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











