BSNL এর বাম্পার অফার, এই দুটি প্ল‍্যানে পাওয়া যাচ্ছে ফুল টকটাইম

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দীর্ঘদিন ধরে তাদের ইউজারদের খুশি করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছে। কোম্পানি বিভিন্ন অফারের মাধ্যমে এক‌ই সঙ্গে তাদের গ্ৰাহকদের খুশি করার পাশাপাশি Jio ও Airtel এর মতো প্রাইভেট কোম্পানিগুলির ইউজারদের আকর্ষণ করছে। এক‌ইভাবে এবার কোম্পানি আরও একটি নতুন অফার নিয়ে এসেছে। BSNL এর পক্ষ থেকে এবার তাদের দুটি প্রিপেইড প্ল‍্যানে একটি নতুন প্রমোশনাল অফার শুরু করা হয়েছে। যে প্ল‍্যানে এই অফার দেওয়া হয়েছে সেই প্ল‍্যান রিচার্জ করলে ইউজারদের ফুল টকটাইম দেওয়া হচ্ছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন অফার সম্পর্কে।

কোন প্ল‍্যানে পাওয়া যাচ্ছে ফুল টকটাইম?

বিএস‌এন‌এল কেরলের ওয়েবসাইট থেকে এই অফার সম্পর্কে জানা গেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, BSNL এর 60 টাকা এবং 110 টাকার প্ল‍্যানে ফুল ভ‍্যালু অফার দেওয়া হচ্ছে। ফুল ভ‍্যালু অফার মানে হল এই প্ল‍্যানগুলি রিচার্জ করলে ফুল টকটাইম পাওয়া যাবে। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য।

BSNL এর 399 টাকা দামের প্ল‍্যান

BSNL এর প্রমোশনাল ভারত ফাইবার (এফটিটিএইচ) ব্রডব্যান্ড প্ল‍্যানের মধ্যে একটি ফাইবার এক্সপেরিয়েন্স 399 টাকার প্ল‍্যানটি তাৎক্ষণিকভাবে আগামী 90 দিনের জন্য আবার লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। মনে করিয়ে দিই শুরুতে বিএস‌এন‌এলের প্ল‍্যানটি গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরল সার্কেলে লঞ্চ করা হয়েছিল।

এরপর গত 17 অক্টোবর, 2021 তারিখে প্ল‍্যানটি অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়, কারণ এটি 90 দিনের প্রমোশনাল পিরিয়ডের জন্য লঞ্চ করা হয়েছিল। কিন্তু দীপাবলির শুভ লগ্নে কোম্পানি আবারও 90 দিনের জন্য প্ল‍্যানটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব গ্ৰাহকরা কম খরচে ভালো ব্রডব্যান্ড প্ল‍্যান পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here