Home খবর BSNL নিয়ে এল নতুন Cinemaplus OTT Entertainment Packs, দাম শুরু মাত্র 49 টাকা থেকে

BSNL নিয়ে এল নতুন Cinemaplus OTT Entertainment Packs, দাম শুরু মাত্র 49 টাকা থেকে

Highlights

বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের প্রতি সাধারণ মানুষদের ক্রমশ ঝুঁকতে দেখে BSNL তিনটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানগুলি Cinemaplus OTT Entertainment Packs নামে লঞ্চ করা হয়েছে। এর জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি Lionsgate, ShemarooMe, Hungama এবং EpicOn এর মতো ওটিটি সাইটগুলির সঙ্গে হাত মিলিয়েছে। নিচে এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন দাম এবং ফিচার

বিএসএনএলের নতুন ওটিটি প্যাকের দাম

  1. বিএসএনএল সিনেমাপ্লাস স্টার্টার প্যাক: এই স্টার্টার প্যাক বর্তমানে 49 টাকা (আসলে 99 টাকা) দামে পাওয়া যাচ্ছে। এতে শেমারু, হাঙ্গামা, লায়ন্সগেট এবং ইপিআইসি অনের পরিষেবা পাওয়া যায়।
  2. বিএসএনএল সিনেমাপ্লাস ফুল প্যাক: 199 টাকা দামের এই ফুল প্যাকে ZEE5 প্রিমিয়াম, SonyLIV প্রিমিয়াম, YuppTV এবং Hotstar এর সুবিধা পাওয়া যায়।
  3. বিএসএনএল সিনেমাপ্লাস প্রিমিয়াম প্যাক: এই প্রিমিয়াম প্যাকের দাম 249 টাকা। এই প্ল্যানে ZEE5 প্রিমিয়াম, SonyLIV প্রিমিয়াম, YuppTV, শেমারু, হাঙ্গামা, লায়ন্সগেট এবং Hotstar উপভোগ করা যায়।

দেখে বোঝা যাচ্ছে বিএসএনএল তাআদের ইউজারদের জন্য আলাদা আলাদা ওটিটি কন্টেন্টের কম্বিনেশনসহ তিনটি প্যাক পেশ করেছে। বাছাই করা প্যাকের ওপর ভিত্তি করে সেইসব ওটিটির সাবস্ক্রিপশন ইউজারদের ফাইবার কানেকশনের সঙ্গে রেজিস্টার করা ফোন নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে। প্ল্যানের দাম ইউজারদের বিলের সঙ্গে যোগ হয়ে যাবে। আরও পড়ুন: JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেশি সুবিধাজনক নাকি ফ্রি প্ল্যান? জেনে নিন ডিটেইলস

সব মিলিয়ে বলা যায় বিএসএনএল সিনেমাপ্লাস প্যাকগুলি ইউজারদের সমস্ত বিনোদনের প্রয়োজনের ওয়ান স্টপ ডেসটিনেশন। যারা ওটিটির জন্য এই প্যাকগুলি নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এগুলি বেশ লাভজনক হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন