Jio পেছনে ফেলে BSNL লঞ্চ করল প্রতিদিন 2GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান

সরকারি টেলিকম কোম্পানি বিএস‌এন‌এল অনেক দিন ধরেই তাদের প্রিপেইড রিচার্জ প্ল‍্যানের লিস্টে নতুন নতুন প্ল‍্যান জুড়ে চলেছে। সবচেয়ে বড় কথা এইসব প্ল‍্যানে জিও এবং এয়ারটেলের চেয়ে বেশি বেনিফিট পর্যন্ত পাওয়া যায়। এক‌ইভাবে এবার কোম্পানি 200 টাকার কম দামের একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এই নতুন প্ল‍্যানের দাম 197 টাকা। কিছু দিন আগে কোম্পানি 300 টাকার কম দামের দুটি প্ল‍্যান লঞ্চ করেছিল যার দাম 249 টাকা এবং 298 টাকা। চলুন জেনে নেওয়া যাক এই নতুন প্ল‍্যানের বেনিফিট ও ভ‍্যালিডিটি সম্পর্কে।

197 টাকা দামের প্ল‍্যান

এই প্ল‍্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যায়। এমনকি দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইউজাররা 80kbps স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন। এর সঙ্গেও ডেইলি 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হয়।

180 দিনে পাওয়া যাবে 360GB ডেটা

বিএস‌এন‌এলের এই 197 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে Zing Music অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। কোম্পানির এই প্ল‍্যানটিতে ইউজাররা 180 দিন ভ‍্যালিডিটি পাবেন। কিন্তু প্ল‍্যানের মূল ভ‍্যালিডিটি 18 দিন। অর্থাৎ ইউজাররা মোট 36 জিবি ডেটা পাবেন।

BSNL আনছে 4G

জানিয়ে রাখি কয়েক দিন আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর অধিকার কোনো প্রাইভেট কোম্পানিকে বেচা হবে না। এছাড়া আগামী 18-24 মাসের মধ্যে কোম্পানির 4জি পরিষেবা চালু করে দেওয়া হবে। লোকসভায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেন্দ্রীয় রাজ‍্য মন্ত্রী সঞ্জয় ধোত্রে লিখিতভাবে এই কথা জানিয়েছেন।

সুপার ফাস্ট ইন্টারনেট

এই মুহুর্তে দেশের বেশিরভাগ এলাকায় বিএস‌এন‌এল শুধুমাত্র তাদের 3জি পরিষেবা দেয়। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এবার খুব তাড়াতাড়ি কোম্পানির ইউজাররা 4জি সার্ভিস উপভোগ করতে পারবেন। গ্ৰাহকরা বর্তমানের তুলনায় অনেক দ্রুত গতিতে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here