শীঘ্রই সরকারি টেলিকম কোম্পানি BSNL গোটা দেশে তাদের 4G সার্ভিস রোলআউট করতে চলেছে। এর মাঝেই BSNL এর নতুন লোগো লঞ্চ হয়েছে, এতে এখন Connecting India এর বদলে Connecting Bharat লেখা হয়েছে। এছাড়াও নতুন লোগোর পাশাপাশি 7টি নতুন সার্ভিস লঞ্চ করা হয়েছে। BSNL এর নতুন লোগোয় ট্যাগলাইন হিসাবে Connecting Bharat- Securely, Affordably, and Reliably লেখা হয়েছে।
নতুন দিল্লীতে আয়োজিত একটি ইভেন্টে সঞ্চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL এর নতুন লোগো পেশ করেছেন। তিনি জানিয়েছেন এই লোগো শক্তি, বিশ্বাস এবং পৌঁছানোর প্রতীক। কোম্পানির 7টি নতুন সার্ভিসের মধ্যে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক, ওয়াইফাই রোমিং এবং ডাইরেক্ট টি ডিভাইস কানেক্টিভিটি বেশ উল্লেখযোগ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব সার্ভিস সম্পর্কে।
BSNL proudly unveils its new logo, symbolizing trust, strength, and nationwide reach. Along with this, BSNL introduces seven pioneering initiatives aimed at enhancing digital security, affordability, and reliability, transforming the way India connects with secure, seamless, and… pic.twitter.com/osVhwFrozw
— DD India (@DDIndialive) October 22, 2024
BSNL মাইনিং অপারেশনের জন্য কম লেটেন্সি সহ 5G কানেক্টিভিটি শুরু করার জন্য শীডেকের সঙ্গে হাত মিলিয়েছে। এছাড়া কোম্পানি তাদের নিজস্ব 4G টেলিকম স্টেক ডেভেলপ করেছে। এটি পরবর্তী সময়ে সহজেই 5G নেটওয়ার্কে আপগ্রেড করা যাবে।
ইউজার এক্সপেরিয়েন্স ও সিকিউরিটি আরও ভালো করে তোলার জন্য কোম্পানি বেশ কিছু ফিচার লঞ্চ করেছে। বিল্ট ইন স্প্যাম ব্লকার এর মধ্যে অন্যতম। এর ফলে ফিশিং অ্যাটাক এবং ম্যালিশিয়াল এসএমএস অটোমেটিক ডিটেক্ট করতে পারবে।
BSNL তাদের ওয়াইফাই রোমিং সার্ভিস পেশ করেছে। এর মাধ্যমে ইউজাররা বিপদের সময় যে কোনো BSNL FTTH Wi-Fi নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এছাড়াও FTTH ইউজাররা কোম্পানির ফাইবার বেসড ইন্টারনেট লাইভ টিভি সার্ভিসের মাধ্যমে 500টিরও বেশি প্রিমিয়াম টিভি চ্যানেল দেখতে পারবেন।
কমাপ্নি অটোমেটেড সিম কিয়োস্ক লঞ্চ করেছে। এটি 24 ঘন্টা কাজ করে এবং এর মাধ্যমে ইউজাররা সিম কার্ড কেনা থেকে শুরু করে সেটই আপগ্রেড করা ও পোর্ট করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন। এছাড়াও কোম্পানি স্যাটেলাইট টু ডিভাইস কানেক্টিভিটি সলিউশন লঞ্চ করেছে, যার সাহায্যে আপাতত SMS সার্ভিসের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা বিমান যাত্রা ও জাহাজ যাত্রার সময়ও বন্ধু বা পরিবারের সদস্যদের SMS পাঠাতে পারবেন।









