Home খবর BSNL নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, প্রত্যেক মাসে পাওয়া যাবে 75GB ডেটা, ফ্রি কলিং এবং SMS

BSNL নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, প্রত্যেক মাসে পাওয়া যাবে 75GB ডেটা, ফ্রি কলিং এবং SMS

ভারতের স্বাধীনতার 75 বছর (15 August 2022) পূর্ণ উপলক্ষে ‘Amrit Mahotsav of Azadi’ ভারতে পালন করা হচ্ছে। এমতাবস্থায় সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL) নিজের ইউজারদের জন্য অসাধারণ প্রিপেইড রিচার্জ প্ল্যান (BSNL Best Plan) লঞ্চ করেছে। কোম্পানির পেশ করা এই প্ল্যানটি তাদের অধিক আকৃষ্ট করবে যারা বেশি ডেটা ব্যবহার করার সাথে দীর্ঘ ভ‍্যালিডিটির খোঁজ করে। কোম্পানির পেশ করা BSNL Rs 2022 Plan-এ Data, Calling এবং SMS সহ দীর্ঘ ভ‍্যালিডিটি‌ও প্রদান করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

31 আগস্ট পর্যন্ত ভ‍্যালিড রিচার্জ

বিএসএনএলের Amrit Mahotsav of Azadi PV_2022 নামে লঞ্চ করা এই রিচার্জটি GSM Prepaid Mobile ইউজারদের জন্য। এই অফারটির সুবিধা 31 আগস্ট 2022 পর্যন্ত পাওয়া যেতে পারে। এই প্ল্যানটির সুবিধা আপনিও নিতে চাইলে তাহলে এই মাসের মধ্যেই রিচার্জ করুন।

300 দিনের ভ‍্যালিডিটি

আপনি যদি দীর্ঘ দিনের ভ‍্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন, তাহলে BSNL-এর 2022 টাকার রিচার্জ প্ল্যানটি আপনার জন্য বেস্ট হতে পারে। এই প্ল্যানে ইউজাররা সম্পূর্ণ 300 দিনের ভ‍্যালিডিটি পাবে। প্রায় 1 বছরের ভ‍্যালিডিটি যুক্ত এই প্ল্যানে ডেটা এবং ফ্রি কলিঙের সুবিধা‌ও ভরপুর পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল‍্যানটির আরও সুবিধার সম্পর্কে।

এই মাসে পাওয়া যাবে 75 জিবি ডেটা

বিএসএনএল 2022 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে প্রত্যেক মাসে 75GB ডেটা প্রদান করছে। প্রত্যেক মাসে 75 জিবি ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 40 Kbps হয়ে যাবে। ডেটা কিন্তু প্রথম 60 দিনের জন্য‌ই পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট 150 জিবি ডেটা দেওয়া হবে। এর পরেও ইউজার ডেটা ব্যবহার করতে চাইলে তাহলে আলাদা করে ডেটা ভাউচার রিচার্জ করতে হবে।

এই প্ল্যানের সাথে ইউজাররা 150 জিবি মোট ডেটা ছাড়া 300 দিনের ভ‍্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং 100টি SMS প্রতিদিন পাবে। সব মিলিয়ে দেখলে এই প্ল‍্যানটি খুবই আকর্ষণীয়।

বলে দিই যে কোম্পানি অফিশিয়ালি এই প্ল্যানের সম্পর্কে জানিয়েছে। যদিও কোম্পানি তথ‍্যটি Karnataka সার্কেলের পক্ষ থেকে জানিয়েছে। এইজন্য আমরা নিশ্চিত হয়ে বলছি যে এই প্ল্যানটি শুধু কর্নাটকে রিচার্জ করা যাবে। এই প্ল্যানটি অন্য রাজ্যে উপলদ্ধ কিনা তা জানার জন্য কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন