Home খবর BSNL নিয়ে এসেছে 202 টাকা দামের নতুন সস্তা প্রিপেইড প্ল্যান, 32 দিন ভ্যালিডিটি সহ পাওয়া যাবে 1 লক্ষ টাকার ফ্রি ইন্স্যুরেন্স

BSNL নিয়ে এসেছে 202 টাকা দামের নতুন সস্তা প্রিপেইড প্ল্যান, 32 দিন ভ্যালিডিটি সহ পাওয়া যাবে 1 লক্ষ টাকার ফ্রি ইন্স্যুরেন্স

ভারতের সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের পোর্টফোলিওতে 202 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করেছে। যেসব ইউজারদের বেশি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল প্রয়োজন নেই এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ। সবচেয়ে বড় কথা এই প্ল্যানের সঙ্গে 1 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি ইন্স্যুরেন্স পাওয়া যাবে। এছাড়াও কলিং মিনিট, SMS এবং ইন্টারনেট ডেটা তো থাকছেই। তাই শুধুমাত্র নাম্বার চালু রাখার পাশাপাশি এক্সট্রা বেনিফিটের জন্য এটি বেশ উপযোগী।

BSNL এর 202 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 32 দিনের সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে ইউজারদের মোট 300 মিনিট ফ্রি ভয়েস কল ও 100 SMS দেওয়া হয়। এর সঙ্গে এই প্ল্যানটিতে 5GB ডেটা দেওয়া হবে। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 40Kbps হয়ে যায়। অর্থাৎ যারা সীমিত কল ও ডেটা ব্যাবহার করেন এই প্ল্যানটি তাদের জন্য সুন্দর অপশন।

এই প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল 1 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি ইন্স্যুরেন্স কভার। এতে ইউজাররা দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত এবং সাইবার ফ্রডের ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভার পাবেন। তবে ইনস্যুরেন্সের সুরক্ষা, যোগ্যতা এবং ক্লেমের শর্তাবলী সম্পর্কে রিচার্জ করার আগে BSNL এর থেকে জেনে নেওয়া উচিৎ। ইউজাররা BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট এবং BSNL Self Care অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

প্রশ্ন ওঠে BSNL এর 247 টাকার প্রিপেইড প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের পার্থক্য কি? জানিয়ে রাখি কোম্পানির 247 টাকা দামের স্পেশাল ট্যারিফ ভাউচারে 30 দিনের ভ্যালিডিটি সহ 50GB ডেটা পাওয়া যায়। এর সঙ্গে ইউজাররা আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং মেইন অ্যাকাউন্টে 10 টাকা টকটাইম পাবেন।

দুটি প্ল্যানের তুলনা করলে দেখা যাবে 202 টাকা দামের প্ল্যানটি কম খরচে সীমিত ব্যাবহারের জন্য যথাযথ। অপরদিকে যাদের বেশি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং প্রয়োজন তাদের জন্য 247 টাকার প্ল্যানটি বেশ ভালো। তবে উভয় প্ল্যানেই ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 40Kbps হয়ে যাবে।

জানিয়ে রাখি BSNL এর 225 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি আগে 30 দিন ছিল, যা এখন কমিয়ে 28 দিন করে দেওয়া হয়েছে। অথচ কোম্পানির 202 টাকার নতুন প্ল্যানটিতে অপেক্ষাকৃত কম খরচে 32 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সব দিক বিচার করে বলা যায় যাদের অল্প ডেটা এবং সীমিত কলিং প্রয়োজন তাদের জন্য 202 টাকার প্ল্যানটি উপযোগী। অপরদিকে যারা বেশি ইন্টারনেট ব্যাবহার করেন তারা 247 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে বেশি ডেটা উপভোগ করতে পারবেন।