BSNL তাদের ইউজারদের অনেক প্রিপেইড প্ল্যান অফার করে যার সাথে তারা 30 দিনের ভ্যালিডিটি বা এক মাসের ভ্যালিডিটি দেয়। সম্প্রতি কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি নতুন মাসিক রিচার্জ প্ল্যানের তথ্য শেয়ার করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড ঘোষণা করেছিল যে তাদের নতুন 228 এবং 239 টাকার প্ল্যান এ মাসিক ভ্যালিডিটি দেওয়া হবে। আজকের এই পোস্টে আমি আপনাদের এই প্ল্যানগুলিতে দেওয়া সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাবো। শুধু তাই নয়, এই প্ল্যানগুলি কিন্তু Jio এবং Airtel এর প্ল্যানগুলোকেও কড়া টক্কর দিচ্ছে। তাহলে BSNL-এর এই দুটি নতুন প্রিপেইড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
BSNL 1 Month Validity Recharge
- BSNL Rs 228 Prepaid Plan
- BSNL Rs 239 Prepaid Plan
BSNL এর 228 টাকার প্ল্যান
যদি আমরা BSNL-এর 228 টাকার প্রিপেড প্ল্যানের কথা বলি, তাহলে এটি মাসিক ভ্যালিডিটির সাথে আসে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 2GB ডেটার সুবিধা পাওয়া যাবে। ডেটা শেষ হওয়ার পরেও, গ্রাহকরা এই প্ল্যানে 80 Kbps স্পিডে ডেটা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে গ্রাহকদের প্রগ্রেসিভ ওয়েব অ্যাপে চ্যালেঞ্জ এরিনা মোবাইল গেমিং সার্ভিসের সুবিধাও দেওয়া হচ্ছে।
BSNL এর 239 টাকার রিচার্জ প্ল্যান
এখন BSNL-এর 239 টাকার প্রিপেড প্ল্যানের কথা বলবো, যেখানে গ্রাহকরা 10 টাকার টকটাইমের সাথে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। টকটাইম ইউজারের প্রধান অ্যাকাউন্টে যোগ করা হবে। এই প্ল্যানে ইউজারদের 100টি SMS/দিন সহ 2GB দৈনিক ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও, এই প্ল্যানে 2GB ডেটা খরচ করার পরে, ইন্টারনেটের স্পিড কমে 80 Kbps হয়ে যাবে। এই প্ল্যানের সাথে গেমিং এর সুবিধাও দেওয়া হয়।
BSNL এর মাসিক রিচার্জ প্ল্যান
এই প্ল্যান গুলি এইজন্য বিশেষ কারণ এগুলির মধ্যে কোনও নির্দিষ্ট ভ্যালিডিটি নেই৷ অর্থাৎ, এই প্ল্যানে দিনের সীমা নির্দিষ্ট করা হয়নি, একটি মাসে যত দিন থাকবে, এই প্ল্যান গুলি ততদিন কাজ করবে। যদি মাসে 30 দিন থাকে, তাহলে এই BSNL প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি প্রদান করবে এবং যদি কোন মাসে 31 দিন থাকে, তাহলে BSNL-এর এই প্ল্যানটি 31 দিনের ভ্যালিডিটি দেবে। যেই মাসের যেই তারিখে BSNL-এর এই রিচার্জ করা হবে, এই প্ল্যানটি পরের মাসের একই তারিখ পর্যন্ত কাজ করবে।
দ্রষ্টব্য: BSNL প্ল্যানগুলি সারা দেশে বিভিন্ন সার্কেলে বিভিন্ন অফার নিয়ে আসে। তাই 91Mobiles আপনাদের পরামর্শ দিচ্ছে যে রিচার্জ করার আগে কোম্পানির সাইট বা BSNL কাস্টমার কেয়ার থেকে প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে বিশদে জেনে তারপরই রিচার্জ করবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
