Home খবর প্ল‍্যানে‌র দাম বাড়িয়ে এবং ভ‍্যালিডিটি কম করে BSNL ও এখন অন‍্যান‍্য কোম্পানির দলে, দেখে নিন কোন প্ল‍্যানে‌র দাম কত টাকা বাড়লো

প্ল‍্যানে‌র দাম বাড়িয়ে এবং ভ‍্যালিডিটি কম করে BSNL ও এখন অন‍্যান‍্য কোম্পানির দলে, দেখে নিন কোন প্ল‍্যানে‌র দাম কত টাকা বাড়লো

Cheap Mobile Recharge Plans-এর প্রসঙ্গ উঠলে Reliance Jio, Airtel এবং Vi এর আগে এখন BSNL-এর কথা বলা হয়। বিগত কয়েক মাসে এই সরকারি টেলিকম কোম্পানির জনপ্রিয়তা অনেক বদলে গেছে এবং জিও, এয়ারটেল, ভিআই ইউজাররা অতিষ্ঠ হয়ে BSNL-কে বেছে নিচ্ছে। কিন্তু যে সমস্ত মোবাইল ইউজাররা মনে করতেন, যে প্রাইভেট কোম্পানির তুলনায় BSNL সর্বদাই সস্তা থাকবে, সেই সব মোবাইল ইউজারদের কোম্পানি বড়ো ঝটকা দিয়েছে। প্রাইভেট কোম্পানি গুলির মতো BSNL নিজের Prepaid Plan-এ বদল করেছে। এই আপডেটের পরে বিএসএনএল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কম করে দেওয়া হয়েছে এবং এই প্ল্যান গুলির দাম আগের তুলনায় বেড়ে গেছে।

দাম বাড়লো এই BSNL প্ল্যানগুলির:

99 টাকার BSNL prepaid plan

100 টাকার কম দামে বিএসএনএলের এই প্ল্যানটি মার্কেটে উপস্থিত সবথেকে সস্তা প্রিপেইড প্ল্যান গুলির মধ্যে একটি ছিলো। এই প্ল্যানে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে থেকে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হতো, কিন্তু এখন প্ল্যান আপডেট হওয়ার পর কোম্পানি 22 দিনের বদলে 18 দিনের ভ্যালিডিটি করে দিয়েছে।অর্থাৎ 99 টাকার এই প্ল্যানে এখন 4 দিনের কম ভ‍্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে ফ্রি কলিং পাওয়া যায়, কিন্তু ডেটা পাওয়া যায় না।

কত টাকা দাম বাড়লো বিএসএনএলের এই প্ল্যানের:- পরিবর্তনের আগে বিএসএনএল ইউজারদের আগে প্রতি দিন 4.5 টাকা দিতে হতো। কিন্তু এখন এই প্ল্যানে প্রতি দিন এক্সট্রা 1 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ এই প্ল্যানের জন্য রোজ 5.5 টাকা দিতে হবে।

118 টাকার BSNL প্রিপেইড প্ল‍্যান

বিএসএনএলের এই 118 টাকার মোবাইল রিচার্জ প্ল্যানে আগে 26 দিনের ভ্যালিডিটি সহ 500MB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যেতো। এই প্ল্যানের ডেটা এবং আনলিমিটেড কলিং সার্ভিস একই আছে, কিন্তু প্ল্যান আপডেটের পর 118 টাকার রিচার্জ প্ল্যানে ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। BSNL ইউজাররা এখন 118 টাকার এই রিচার্জে 26 দিনের বদলে 20 দিনের ভ্যালিডিটি পাবে।

কত টাকা দাম বাড়লো বিএসএনএলের এই প্ল্যানের:- এই বিএসএনএল প্ল্যানে এখন 1.6 টাকা প্রতিদিনের হিসেবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই রিচার্জে প্রতিদিনের খরচা 4.53 টাকা পড়তো, যেটি এখন বেড়ে 5.9 টাকা হয়ে গেছে।

319 টাকার BSNL প্রিপেইড প্ল‍্যান

এই সরকারি টেলিকম কোম্পানি নিজের 319 টাকার হিট প্ল্যানে বদল করে ভ্যালিডিটি কম করে দিয়েছে। এই রিচার্জ প্ল্যানে আগে 75 দিনের ভ্যালিডিটি পাওয়া যেতো, কিন্তু এখন 10 দিন ভ্যালিডিটি কমিয়ে 65 দিনের ভ্যালিডিটি করে দেওয়া হয়েছে। এছাড়া 319 টাকার এই BSNL প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 10 জিবি ডেটা এবং 300টি এসএমএস পাওয়া যাবে

কত টাকা দাম বাড়লো বিএসএনএলের এই প্ল্যানের:- 319 টাকার প্ল্যানটি ব‍্যবহার করা ইউজারদের প্রতিদিনের হিসাবে 4.25 দিতে হতো। কিন্তু এখন ভ্যালিডিটি কম হওয়ার কারনে প্রতিদিনের খরচ বেড়ে 4.90 টাকা হয়ে গেছে।

999 টাকার BSNL প্রিপেইড প্ল‍্যান

বিএসএনএলের এই 999 টাকার রিচার্জ প্ল্যানের দীর্ঘ ভ্যালিডিটির জন্য এই প্ল‍্যানটিকে বেস্ট মনে করা হতো। এই প্ল্যানটিকে রিচার্জ করালে গ্রাহকরা 240 দিনের ভ্যালিডিটি পেতো। কিন্তু এখন কোম্পানি ভ‍্যালিডিটি 40 দিন কম করে দিয়েছে । 999 টাকার বিএসএনএল প্ল্যানে এখন 240 দিনের বদলে 200 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে 2 মাসের জন্য ফ্রি কলারটিউন সার্ভিস পাওয়া যায়।

কত টাকা দাম বাড়লো বিএসএনএলের এই প্ল্যানের:- এই BSNL প্ল্যানের জন্য এখন ইউজারদের প্রতিদিন এক্সট্রা টাকা দিতে হবে। আগে এই প্ল্যানটির জন্য প্রতিদিন 4.16 টাকা দিতে হতো, কিন্তু এখন সেটি বেড়ে 4.99 টাকা হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন