এই কোম্পানির প্ল্যানে পাওয়া যাচ্ছে মাত্র 51 টাকার বিনিময়ে 28 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড ফ্রি কল

দামী রিচার্জ প্ল্যানের জ্বালায় জর্জরিত মোবাইল ইউজারদের জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL একটি সুন্দর প্ল্যান পেশ করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL মাত্র 51 টাকা দামের একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। ইউজাররা এই প্ল্যানটি রিচার্জ করে ফ্রি কলিং এবং প্রচুর পরিমাণে হাই স্পীড ডেটা পাওয়া যাবে। এই নতুন প্ল্যানের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

কোম্পানির পক্ষ থেকে এই 51 টাকার প্ল্যানটি একটি স্পেশাল অফার হিসাবে পেশ করা হয়েছে এবং এটি শুধুমাত্র নতুন ইউজাররা রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানে FREE BSNL SIM দেওয়া হচ্ছে এবং এর সঙ্গেই সমস্ত বেনিফিট পাওয়া যাবে। এই নতুন সিমের সঙ্গে ইউজাররা বিনামূল্যে টেলিকম পরিষেবা পাবেন। গ্ৰাহকদের প্রথমে 51 টাকা পেমেন্ট করতে হবে। এই দামের পরিবর্তে নতুন সিম দেওয়া হবে এবং এই সিমের সঙ্গেই কলিং, ডেটা ও এস‌এম‌এস বেনিফিট পাওয়া যাবে।


BSNL এর 51 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

51 টাকা দামের নতুন সিমের সঙ্গে কোম্পানি 28 দিন ভ্যালিডিটি দেবে। অর্থাৎ প্রায় এক মাস পর্যন্ত আলাদাভাবে ফোনে কোনো রিচার্জ করতে হবে না। অর্থাৎ 28 দিন পর্যন্ত ইউজাররা আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও রোমিং নাম্বারে এই কল প্রযোজ্য।

আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যাবে। এই ডেটা ডেইলি ক্রেডিট হবে এবং এটি 24 ঘন্টার মধ্যেই ব্যাবহার করতে হবে। পরবর্তী দিন আবারও 2GB ডেটা দেওয়া হবে। এই প্ল্যানটি সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 56GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এতে 28 দিন পর্যন্ত প্রতিদিন 100 এস‌এম‌এস পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে 51 টাকা দামের এই নতুন প্ল্যানটি সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। আগামী 30 জুন পর্যন্ত এই প্ল্যানের বেনিফিট উপভোগ করা যাবে। যে কোনো দোকানে গিয়ে এই অফারে ফ্রি সিম এবং অন্যান্য বেনিফিট পাওয়া যাবে।

BSNL এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান

যেসব ইউজাররা ইতিমধ্যে BSNL সিম ব্যাবহার করছেন এবং কোনো নতুন সিম নিতে ইচ্ছুক নন, তাদের জন্য কোম্পানির 255 টাকা দামের প্ল্যানটি একটি সুন্দর অপশন। এই প্রিপেইড প্ল্যানটিতে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 75GB ডেটা উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই ডেটা 4G স্পীডে কাজ করবে।

যেসব অঞ্চলে BSNL 4G নেটওয়ার্ক ফাস্ট কাজ করে, সেখানে এই নেটওয়ার্ক Jio 5G বা Airtel 5G নেটওয়ার্কের বিকল্প হয়ে উঠতে পারে। 30 দিন ভ্যালিডিটির এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি SMS দেওয়া হয়। হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ পড়বে প্রায় 7.5 টাকা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here