আগামী মাসে আসতে পারে Realme GT 7 স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস

3C সার্টিফিকেশন সাইটে Realme Neo 7 SE ফোনটি লিস্টেড হয়েছে। আগামী মাসে এই ফোনটি Dimensity 8400 Ultra চিপসেট সহ লঞ্চ করা হবে বলে আগেই জানানো হয়েছিল। এবার টিপস্টার চীনের ওয়েইবোর মাধ্যমে শেয়ার করেছে কোম্পানি Neo 7 SE ফোনটির সঙ্গে নতুন GT ফোন লঞ্চ করতে চলেছে। এই আপকামিং ফোনটি Realme GT 7 হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি আগের বছর জুন মাসে লঞ্চ হওয়া GT 6 ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে জানিয়ে রাখি রিয়েলমি পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme Neo 7 SE, লঞ্চের আগেই প্রকাশ্যে এল চার্জিং স্পীড

Realme GT 7 এর ডিটেইলস, লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী Realme GT 7 ফোনটি কম দামে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।
  • তবে এই ফোনটির দাম চীনের এক্সক্লুসিভ OnePlus Ace 5 Pro ফোনের থেকে কম রাখা হবে। এই ফোনটির দাম CNY 3,399 (~Rs 40,215) থেকে শুরু হয়।
  • 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আগেই আপকামিং GT 7 ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
  • TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনটি RMX5090 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল।

  • লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।
  • টিপস্টার ফোনের ক্যামেরা সেটআপে পেরিস্কোপ ক্যামেরা খামতি সম্পর্কে জানিয়েছে। GT 7 Pro ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
  • তবে আপকামিং GT 7 ফোনটিতে এটি থাকার সম্ভাবনা নেই এবং কোম্পানির পক্ষ থেকে এর পরিবর্তে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অপশন ব্যাবহার করতে পারেন। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Realme GT 7 প্রো মডেলের মতো একইরকম স্পেসিফিকেশন থাকতে পারে।
  • TENAA লিস্টিঙের মাধ্যমে GT 7 ফোনটিতে 1.5K রেজোলিউশনযুক্ত 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
  • ছবিতে আপকামিং ফোনটি GT 7 Pro ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনটি বিভিন্ন 24GB এবং 1TB সহ RAM এবং স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

গত বছর জুলাই মাসে ভারতে Realme GT 6 ফোনটি 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির সাক্সেসার হিসেবে ভারতে কবে Realme GT 7 ফোনটি লঞ্চ হবে তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের তথ্য শেয়ার করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here