BSNL এর গুগলি, আবারো ফিরিয়ে আনলো 1000GB ডেটা এবং ফ্রি কলের এই সস্তা প্ল‍্যান

Bharat Sanchar Nigam Limited (BSNL) বহু সময় ধরেই নিজের ইউজারদের ক্রমাগত সারপ্রাইজ দিয়ে চলেছে। আবারো নিজের গ্রাহকদের সুখবর দেওয়া‌র সাথে কোম্পানি নিজের সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল‍্যানের মধ্যে একটি ফিরিয়ে আনলো। আসলে BSNL প্রমোশনাল ভারত ফাইবার (এফটিটিএইচ) ব্রডব্যান্ড প্ল‍্যানে‌র মধ্যে একটি ফাইবার এক্সপেরিয়েন্স 399 টাকার প্ল‍্যানটি‌কে 90 দিনের জন্য লঞ্চ করার ঘোষণা করেছে। আপনাকে মনে করিয়ে দিই যে বিএস‌এন‌এল শুরুতে এই প্ল‍্যানটি‌কে গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং কেরল টেলিকম সার্কেলে লঞ্চ করেছিল।

BSNL এর 399 টাকার প্ল‍্যান

এছাড়া কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটিকে 17 অক্টোবর 2021 বন্ধ করে দেওয়া হয়েছিল কারন এটিকে 90 দিনের প্রমোশনাল টাইমের জন্য আনা হয়েছিল। কিন্তু দীপাবলির কারনে বিএস‌এন‌এল আবারো 90 দিনের জন্য প্ল‍্যানটিকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর সুবিধা সেইসব গ্রাহকদের হবে যারা কম দামে অসাধারণ একটি ব্রডব্যান্ড প্ল‍্যানে‌র খোঁজ করছে।

এবারে কথা বলা যাক এই প্ল‍্যানে বেনিফিট হিসেবে কি কি পাওয়া যাবে। 399 টাকার এই এফটিটিএইচ প্ল‍্যানে ইউজারদের 1000 জিবি ডেটা দেওয়া হয়, যার মধ্যে ডাউনলোড স্পীড 30 এমবিপিএসের থাকে। এছাড়া 1000GB শেষ হয়ে যাওয়ার পরে স্পীড কমে 2Mbps এর হয়ে যায়। ‘ফাইবার এক্সপেরিয়েন্স 399′ প্ল‍্যানটিকে সিলেক্ট করা গ্রাহকদের 6 মাস পরে নিজে থেকেই ফাইবার বেসিক 449 প্ল‍্যানে বদলে দেওয়া হবে। ‘ফাইবার এক্সপেরিয়েন্স 399′ প্ল‍্যানটিতে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই যেকোনো নেট‌ওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে।

এই ইউজাররা সুবিধাটি পাবে

আপনাকে বলে দিই যে এই প্ল‍্যানটি শুধুমাত্র নতুন ব্রডব্যান্ড ইউজারদের জন্য। 399 টাকা দামের সাথে গ্রাহকদের জিএসটি‌ও দিতে হবে। আবারো এই প্ল‍্যানটি লাইভ হয়ে গেছে, যার ফলে ইউজাররা অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here