জিওকে হতবাক করে গ্রাহকদের 94 টাকায় 75 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান অফার করছে BSNL

টেলিকম বাজারে কোম্পানি গুলির মাঝের প্রতিযোগিতা সবাই জানে‌। সব কোম্পানি গুলিই চেষ্টা করতে থাকে তাদের নেট‌ওয়ার্কে অধিকতর ইউজার যোগ করার এবং যে সমস্ত ইউজাররা আগে থেকে আছে তারা যেন অন্য নেট‌ওয়ার্কে না যায়। এই জন্যেই Reliance Jio, Airtel এবং Vodafone Idea এই কোম্পানি গুলি একাধিক আকর্ষণীয় অফার পেশ করতে থাকে। এমতাবস্থায় সরকারি টেলিকম কোম্পানি Bharat Sanchar Nigam Limited অর্থাৎ BSNL কোম্পানি 94 টাকার একটি অসাধারণ প্ল‍্যান পেশ করেছে যেখানে গ্রাহকরা 75 দিন ভ‍্যালিডিটি সহ ইন্টারনেট ডেটা এবং ভয়েস কলিং ফ্রিতে পাবে।

বিএস‌এন‌এল কোম্পানির 94 টাকার প্ল‍্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি এই প্ল‍্যানটিকে STV_94 নাম দিয়েছে। যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে, বিএস‌এন‌এলের এই রিচার্জ প্ল‍্যানটির দাম শুধুমাত্র 94 টাকা। এই প্ল‍্যানের সুবিধা গুলির কথা বলা হলে 94 টাকার এই প্ল‍্যানে কোম্পানি নিজের গ্রাহকদের 75 দিনের ভ‍্যালিডিটি প্রদান করে। দীর্ঘ ভ‍্যালিডিটি সহ BSNL এর এই প্ল‍্যানে ডেটা এবং কলিং ছাড়া‌ও 60 দিনের জন্য কলার টিউন সার্ভিসের মতো সুবিধা পাওয়া যায়, সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

BSNL এর এই প্ল‍্যানে ইউজাররা 75 দিনের ভ‍্যালিডিটি‌তে প্রতিদিন 3 জিবি ইন্টারনেট ডেটা পায়। এই ডেটা কোনো ডেটা লিমিট ছাড়াই পাওয়া যায়, যার ব‍্যবহার গ্রাহকরা 75 দিনের মধ্যে যেকোনো সময়ে করতে পারবে। এছাড়া বিএস‌এন‌এল কোম্পানি নিজের গ্রাহকদের 100 ভয়েস মিনিট‌ও প্রদান করে। বিএস‌এন‌এল গ্রাহকরা এই 100 মিনিট দেশের যেকোনো নেট‌ওয়ার্কে কল করে ব‍্যবহার করতে পারবে। এই ফ্রি মিনিট শেষ হ‌ওয়ার পরে 30 পয়সা প্রতি মিনিট হিসেবে দিতে হবে।

BSNL STV 75 plan

বিএস‌এন‌এলের 94 টাকার প্ল‍্যানটি ছাড়াও কোম্পানি আর‌ও একটি প্ল‍্যান পেশ করেছে যেখানে কোম্পানি 75 টাকায় 50 দিনের ভ‍্যালিডিটি প্রদান করে। এই 50 দিনের ভ‍্যালিডিটি‌তে কোম্পানি গ্রাহকদের মোট 2 জিবি ইন্টারনেট ডেটা দেয় যা কোনো লিমিট ছাড়াই গ্রাহকরা 50 দিন ভ‍্যালিডিটির মধ্যে ব‍্যবহার করতে পারবে।

এই প্ল‍্যানের কল বেনিফিটের কথা বলা হলে এই প্ল‍্যানটিতে গ্রাহকদের 100 মিনিট ফ্রি কলিঙের জন্য দেওয়া হয়। এই ভয়েস মিনিটের ব‍্যবহার গ্রাহকরা লোকাল এবং এসটিডি যেকোনো নাম্বারে, যেগুলি ন‍্যাশনাল রোমিং সেইসব নাম্বারে ফ্রিতে কল করা যাবে। এই 100 মিনিট শেষ হ‌য়ে যাওয়ার পরে বিএস‌এন‌এল গ্রাহকদের ভয়েস কলের জন্য 30 পয়সা প্রতি মিনিট হিসেবে দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here