কোম্পানি আপগ্রেড করল 499 টাকার প্ল‍্যান, পাওয়া যাবে 300GB ডেটা

ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দীর্ঘ দিন ধরে নতুন প্ল‍্যান লঞ্চ করার সঙ্গে সঙ্গে পুরোনো প্ল‍্যান আপডেট করে ইউজারদের আকর্ষণ করার চেষ্টা করছে। কোম্পানি মোবাইল ফোন ইউজারদের সঙ্গে সঙ্গে ব্রডব্যান্ড গ্ৰাহকদেরকেও যথেষ্ট গুরুত্ব দেয় এবং তাদের জন্যও বিভিন্ন প্ল‍্যান পেশ করে। এবার বিএস‌এন‌এল তাদের ব্রডব্যান্ড গ্ৰাহকদের জন্য কোম্পানির 499 টাকা দামের FTTH ব্রডব্যান্ড প্ল‍্যান আপগ্রেড করেছে। কোম্পানির 499 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যানটি এই বছর জুলাই মাসে ভারত ফাইবার সার্ভিসের অন্তর্গত লঞ্চ করে। এই প্ল‍্যানটি কোলকাতা, রাজস্থান, সিকিম, পশ্চিমবঙ্গ, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর ছাড়া গোটা দেশের সমস্ত সার্কেলে কার্যকর।

পাওয়া যাবে 300GB ডেটা

আসলে এবার কোম্পানি রাজস্থান, সিকিম, কোলকাতা, পশ্চিমবঙ্গে প্ল‍্যানটি আপগ্রেড করেছে। বিএস‌এন‌এল এইসব রাজ‍্যে 499 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যানটি আপগ্রেড করেছে। এই প্ল‍্যানে 40MBps স্পীডে 300 জিবি ডেটা দেওয়া হয়। ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 1 এমবিপিএস হয়ে যায়। এইসব সার্কেলে এই প্ল‍্যানটি 9 সেপ্টেম্বর পর্যন্ত 300GB Plan CS337 নামে পেশ করা হয়েছে।

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী এই প্ল‍্যানটি 6 মাস, 1 বছর, 2 বছর ও 3 বছরের জন্য সাবস্ক্রাইব করা যায়। 200GB CUL CS358 প্ল‍্যানটি 6 মাসের জন্য সাবস্ক্রাইব করার জন্য 2,994 টাকা দাম দিতে হয়। এক বছরের প্ল‍্যানের জন্য 5,998 টাকা খরচ করতে হবে। এক‌ইভাবে 2 বছরের সাবস্ক্রিপশনের জন্য 11,976 টাকা খরচ হবে এবং এর সঙ্গে তিন মাসের সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া তিন বছরের জন্য 17,964 টাকা দাম দিতে হবে এবং এক্ষেত্রে 4 মাসের ফ্রি পরিষেবা পাওয়া যাবে।

বন্ধ হয়েছে প্ল‍্যান

বিএস‌এন‌এল তাদের 78 টাকা, 551 টাকা, 249 টাকা এবং 447 টাকার প্রিপেইড রিচার্জ প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই প্ল‍্যানগুলি ছাড়াও কোম্পানি 144 টাকা, 792 টাকা এবং 1,584 টাকা দামের পতঞ্জলি প্রিপেইড প্ল‍্যান বন্ধ করে দিয়েছে।

বেড়েছে 600 টাকা দামের ব্রডব্যান্ড প্ল‍্যানের ভ‍্যালিডিটি

বিএস‌এন‌এল তাদের ইউজারদের জন্য প্রমোশনাল প্ল‍্যান হিসেবে 600 টাকা দামের একটি ব্রডব্যান্ড প্ল‍্যান পেশ করেছিল যার ভ‍্যালিডিটি ছিল 27 জুলাই। কিন্তু কোম্পানি এবার তাদের এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। বিএসএফ ইউজাররা এখন আগামী 27 অক্টোবর পর্যন্ত এই প্ল‍্যান রিচার্জ করতে পারবেন। এই 600 টাকা দামের প্ল‍্যানটি রিচার্জ করলে 40 এমবিপিএস স্পীডে 300 জিবি ডেটা পাওয়া যায়। প্রাথমিক 300 জিবি ডেটা শেষ হয়ে গেলে 2 এমবিপিএস স্পীডে ইন্টারনেট উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে আনলিমিটেড ন‍্যাশানাল ভয়েস কল বিনামূল্যে পাওয়া যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here