টেলিকম কোম্পানি গুলি বিগত দিনেই নিজের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে, যার ফলে এখন Airtel, Vodafone Idea এবং Reliance Jio ইউজারদের বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হচ্ছে। কিন্তু অন্যদিকে সরকারি টেলিকম কোম্পানি BSNL নিজের প্ল্যানের দামে কোন বদল করেনি। BSNL এর কাছে এমন কিছু প্ল্যান আছে, যার মাধ্যমে কোম্পানি জিও সহ অন্যান্য কোম্পানি গুলির সাথে কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এটি।দেখেই আজকে আমরা আপনাকে এই দুটি কোম্পানির জনপ্রিয় রিচার্জের সম্পর্কে বলতে চলেছি, যার দামও এক। আসুন দেখে নেওয়া যাক BSNL এর STV 75 plan এবং Jiophone ইউজারদের 75 টাকার প্ল্যানের কম্প্যারিজান।
আরও পড়ুন: Snapdragon 695 চিপসেট এবং 48MP ট্রিপল রেয়ার ক্যামেরাসহ লঞ্চ হল HONOR X30 5G স্মার্টফোন
BSNL STV 75 plan
- BSNL এর STV 75 plan এর কথা বলা হলে এই প্ল্যানে গ্রাহকদের 50 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
- এই 50 দিন ভ্যালিডিটিতে ইউজারদের দৈনিক কোন ডেটা লিমিট ছাড়া মোট 2 জিবি ডেটা দেওয়া হয়।
- উপভোক্তারা এই ডেটার ব্যবহার 50 দিনের ভিতরে যেকোন সময়ে করতে পারবে।
- কল বেনিফিটের কথা বলা হলে এই প্ল্যানে ইউজারদের ফ্রিতে 100 কল মিনিট দেওয়া হয়।
- এই ভয়েস মিনিটের ব্যবহার লোকাল এবং এসটিডি ন্যাশনাল রোমিং নাম্বারে কল করে করা যাবে।
- এই 100 মিনিট শেষ হওয়ার পরে বিএসএনএল গ্রাহকদের ভয়েস কলিঙের জন্য 30 পয়সা প্রতি মিনিট হিসেবে দিতে হবে।

Reliance Jio এর 75 টাকার প্ল্যান
- Reliance Jio বিগত দিনে নিজের জিওফোন ইউজারদের জন্য 75 টাকার প্ল্যানটিকে আপডেট করেছে।
- আপডেটের পরে Jio এই 75 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 23 দিন করে দিয়েছে।
- কিন্তু এখনো আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 এমবি ডেটা এবং 200 এমবি অ্যাডিশনাল ডেটা পাওয়া যাচ্ছে।
- এছাড়া এই প্ল্যানে 50 টি এসএমএস এবং জিও অ্যাপের বেনিফিট পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









