Home খবর মাত্র 11999 টাকা দামে শুরু হল 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 6 OS আপগ্রেড সহ Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের সেল

মাত্র 11999 টাকা দামে শুরু হল 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 6 OS আপগ্রেড সহ Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের সেল

15 হাজার টাকার চেয়েও কম দামে Samsung ভারতে তাদের স্মার্টফোন লঞ্চ করেছে। কিছুদিন আগেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছিল, এবার আজ অর্থাৎ 20 মার্চ থেকে দেশজুড়ে ফোনটির সেল শুরু হয়েছে। অফার এবং ডিসকাউন্ট সহ Samsung Galaxy M17e 5G ফোনটি প্রাথমিক 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ইউজাররা ফোনটি কিনতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 15,499 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 2,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ডিসকাউন্ট সহ Galaxy M17e 5G ফোনটি প্রাথমিক 11,999 টাকা দামে কেনা যাবে।

Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি Android 16 এবং One UI 8.0 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 6 OS আপডেট রয়েছে, অর্থাৎ ফোনটি এখন থেকেই Android 22 এর জন্য প্রস্তুত। অন্যদিকে ফোনটিতে 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে, ফলে স্যামসাঙ ফোনটি যেকোনো রকম ভায়রাস বা বাগসের প্রতিরোধ করতে পারবে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0গীগাহার্টস থেকে 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এটি দুই বছর পুরনো প্রসেসর, তাই এটি অ্যাভারেজ পারফরমেন্সের জন্য যথেষ্ট, তবে হেভি গেমিং উপভোগ করা যাবে না।

Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে প্রোটেকশনের জন্য ফোনটিতে 2-স্টেপ ট্যাম্পর্ড গ্লাস লেয়ার রয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আজকের দিনে দাঁড়িয়ে Samsung ও ট্রেন্ডে গা ভাসিয়ে বড় ব্যাটারি সহ Samsung Galaxy M17e 5G ফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে প্রায় 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জিংঙের জন্য Galaxy M17e 5G ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Samsung Galaxy M17e 5G ফোনটিতে Google পাওয়ার্ড Circle to Search ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে Voice Focus এবং Quick Share এর মতো টুলস রয়েছে। এই Samsung স্মার্টফোনটিতে 12 5G ব্যান্ড সাপোর্ট করে, ফলে বিভিন্ন নেটওয়ার্কে ফাস্ট ইন্টারনেট ব্যাবহার করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিংও যোগ করা হয়েছে।